এক্সপ্লোর

IPL 2023: আইপিএলের গ্রুপপর্ব শেষেই দেশে ফিরছেন সিএসকে তারকা বেন স্টোকস?

Ben Stokes: বেন স্টোকস এবারের আইপিএলে মাত্র দুই ম্যাচ খেলে ব্যাট হাতে ১৫ রান করেন এবং এক ওভার বল করে ১৮ রান খরচ করেন।

নয়াদিল্লি: এবারের আইপিএল (IPL 2023) নিলামে ১৬.৫ কোটি টাকার বিরাট দামে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে (Ben Stokes) দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে স্টোকস প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। গোটা আইপিএল জুড়েই নিরন্তর চোটের সমস্যায় ভুগেছেন স্টোকস। এবার খবর অনুযায়ী তিনি আইপিএলের গ্রপ পর্ব শেষেই দেশে ফিরতে চলেছেন।

হতাশাজনক টুর্নামেন্ট

স্টোকস সিএসকের হয়ে প্রথম দুই ম্যাচেই খেলেন। তিনি ওই দুই ম্যাচে যথাক্রমে সাত ও আট করেন এবং একটিমাত্র ওভার বল করে তাতে ১৮ রান খরচ করেন। বিশ্ববন্দিত অলরাউন্ডারের এমন পারফরম্যান্স যে একেবারেই আশানুরূপ নয়, তা বলাই বাহুল্। এবার খবর অনুযায়ী আইপিএলের গ্রুপ পর্ব শেষ হলেই তিনি ইংল্যান্ডে ফিরতে চলেছেন। সিএসকের প্লে-অফে উঠা বা না উঠার ওপর তা দেশে ফেরাটা একেবারেই নির্ভরশীল নয় বলেই জানা যাচ্ছে। তবে হঠাৎ কী কারণে স্টোকস দেশে ফিরে যেতে যাচ্ছেন?

দীর্ঘমেয়াদি চোট

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। আগামী ১৬ জুন থেকে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজ খেলতে মাঠে নামবে ইংল্যান্ড। সেই সিরিজের আগে ১ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে লর্ডসেও একটি টেস্ট খেলার কথা স্টোকসদের। ইংল্যান্ড অধিনায়ক দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন। স্টোকস মহাগুরুত্বপূর্ণ অ্যাসেজ সিরিজের আগে নিজেকে সম্পূর্ণ ফিট হওয়ার যথেষ্ট সময় দিতে আগ্রহী এবং সেই কারণেই তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট ম্যাচ খেলতে ইচ্ছুক।

আইপিএল শেষ হবে ২৮ মে। সিএসকে ফাইনাল খেললে সেক্ষেত্রে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি সারার জন্য স্টোকসের কাছে মাত্র দিন তিনেকের সময় থাকবে। এছাড়া ভারত থেকে ইংল্যান্ডের লম্বা সফর করার ধকলও আছেই। পর্যাপ্ত বিশ্রাম না পেলে, তাঁর আইরিশদের বিরুদ্ধে টেস্ট খেলতে মাঠে নামতে সমস্যা হতে পারে। এই কারণেই সিএসকে আইপিএলের প্লে-অফে পৌঁছলেও নিজেকে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত করতে আগেভাগেই আইপিএল ছেড়ে দেশে ফিরতে আগ্রহী ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

তবে এ বিষয়ে সিএসকের তরফে সরকারিভাবে এখনও কোনও কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, সিএসকে আসন্ন শনিবার, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নয়াদিল্লিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে।

আরও পড়ুন: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget