এক্সপ্লোর

IPL 2023: প্রথম আইপিএল শতরান হাঁকিয়ে কাকে ধন্যবাদ জানালেন ক্যামেরন গ্রিন?

Cameron Green: সানরাইজার্সের বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন।

মুম্বই: আইপিএলের (IPL 2023) প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) সানরাইজার্স হায়দরাবাদকে হারাতেই হত। কিন্তু ২০১ রানের টার্গেট যে কোনও পিচ, যে কোনও মাঠেই তাড়া করা সহজ নয়। এক্ষেত্রে মুম্বইয়ের হয়ে কাজটা বহুগুণ সহজ করে দিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী এক শতরানের ইনিংস খেললেন অজি তারকা। ম্যাচ শেষে মুম্বই টিম ম্যানেজমেন্টের প্রশংসায় পঞ্চমুখ গ্রিন।

আইপিএলের সর্বকালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে, ১৭.৫ কোটি টাকায় গ্রিনকে নিলামে দলে নেয় রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এত বিরাট মূল্যে কোনও দলে যোগ দিলে পারফর্ম করার চাপ থাকেই বটে। তেমন গ্রিন কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তাঁর ওপর তাঁর দামের জন্য বাড়তি কোনও চাপ ছিল না। 'গোটা সেটআপটাই দারুণ। সকলেই দারুণভাবে আমার দেখভাল করেছে। এত দামে দলে নেওয়া হয়েছে বলে বাড়তি কোনও চাপ ছিল না। পোলার্ডের কাছ থেকে কিন্তু আমি রেঞ্জ চিটিংয়ের বিষয়টা শিখেছি, যা ম্যাচেও আমায় সাহায্য করেছে।'

 

শুরুতেই অল্পরানে ঈশান কিষাণকে হারানোর পর, মুম্বইয়ের এই ম্যাচে রোহিত শর্মা ও গ্রিন দ্বিতীয় উইকেটে ১২৮ রান যোগ করেন। মাত্র ৪৭ বলে শতরানে অপরাজিত থাকেন গ্রিন। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার ও সমসংখ্যক ছক্কায়। তবে তিনি কিন্তু শতরানের চিন্তায় থিলেন না, বরং দলের তাড়াতাড়ি জয় পাওয়াটাই তাঁর কাছে অধিক গুরুত্বের ছিল। 'রোহিতের সঙ্গে আমার পার্টনারশিপটা দারুণ ছিল। ওর মতো নেতা অপর প্রান্তে থাকাটা খুবই সাহায্য করেছে। শুরুতেই আগ্রাসীভাবে ব্যাট করাটা প্রয়োজনীয় ছিল। ঈশান এবং রোহিত আমার ওপরে এবং স্কাই (সূর্যকুমার যাদব) আমার পরে ব্যাটে নামত। স্কাই কিন্তু আমি ২০ রান বাকি থাকতেই ম্যাচ শেষ করতে বলেছিলাম। তবে শেষ পর্যন্ত কোনওক্রমে ম্যাচ জিতি।'

প্রসঙ্গত, এই ম্যাচে গ্রিনের শতরান বাদেও রোহিত শর্মা ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। এই ম্যাচ জিতে প্লে-অফের আশা কয়েক ঘণ্টার জন্য অন্তত জিইয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন: প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget