এক্সপ্লোর

IPL 2023: ইতিহাস গড়া রিঙ্কুর ইনিংসে মুগ্ধ প্রতিপক্ষ দলের মেন্টর গৌতম গম্ভীরও

Rinku Singh: রিঙ্কু সিংহ এ মরসুমের ১৪ ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে মোট ৪৭৪ রান করেছেন।

কলকাতা: শনিবার লখনউ সুপার জায়ান্টসের ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। এই ম্যাচে ফের একবার ব্যাট হাতে এক চোখধাঁধানো ইনিংস খেললেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। কেকেআরকে জেতাতে না পারলেও, ৩৩ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে খেলেন রিঙ্কু। তাঁর দুরন্ত ইনিংসে মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব। সেই তালিকায় হাজির প্রাক্তন কেকেআর অধিনায়ক তথা বর্তমান লখনউ সুপার জায়ান্টস মেন্টর গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।

রিঙ্কুর প্রশংসায় গম্ভীর 

ম্যাচ শেষে রিঙ্কুর ইনিংসের প্রশংসা করে গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'রিঙ্কু আজ কী দুরন্ত চেষ্টাটাই না করল! দুর্দান্ত প্রতিভা!' ম্যাচ শেষে গম্ভীরকে রিঙ্কু ও কেকেআর অধিনায়ক নীতীশ রানার সঙ্গে গভীর আলোচনা করতে দেখা যায়। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার সুবাদে রানার ছোটবেলায় গৌতম গম্ভীরের সঙ্গে তোলা এক ছবি অনেকেই দেখেছেন। দুইজনেই দিল্লির ক্রিকেটার। গম্ভীরকে রানা নিজের আইডল বলেও একাধিকবার সম্বোধিত করেছেন। ম্যাচ শেষে সেই আইডলের দেখা পেয়ে তাঁর থেকে টিপস নেওয়ার সুযোগ কিন্তু হাতছাড়া করেননি নীতীশ। অবশ্য শুধু রিঙ্কু নয়, শহর কলকাতার প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করতেও ভোলেননি গম্ভীর। 

 

প্রসঙ্গত, এই ম্যাচে কেকেআরকে জেতাতে না পারলেও এক সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন নাইট তরুণ রিঙ্কু সিংহ। তিনি এ মরসুমের ১৪ ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে মোট ৪৭৪ রান করেছেন। গোটা টুর্নামেন্টে তিনি পাঁচ বা তাঁর নীচেই ব্যাট করেছেন। এত নীচেব্যাট করে আইপিএলের ইতিহাসে আর কেউ এত রান করেননি। রিঙ্কু প্রাক্তন এক কেকেআর তারকার রেকর্ডই ভাঙলেন। বছর পাঁচেক আগে দীনেশ কার্তিক কেকেআরের হয়ে খেলাকালীন ৪৭২ রান করেছিলেন। রিঙ্কু তাঁর রেকর্ড ভেঙে দিলেন। 

রিঙ্কুতে মজে ক্রুণালও

রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ লখনউ অধিনায়ক ক্রুণাল পাণ্ড্যও (Krunal Pandya)। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই গোটা বছরটাই রিঙ্কুর জন্য দুর্দান্ত কেটেছে। ও যতক্ষণ ক্রিজে রয়েছে, ততক্ষণ সবকিছুই সম্ভব। আজকে ও আ‌বারও তা প্রমাণ করল। সত্যি বলতে ডেথ ওভারে নিখুঁতভাবে পরিকল্পনা বাস্তবায়িত করাটাও বেশ চাপ।'

আরও পড়ুন: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget