এক্সপ্লোর

IPL 2023: ৪১-এও রেকর্ড গড়ার হাতছানি মহেন্দ্র সিংহ ধোনির সামনে

Mahendra Singh Dhoni: দলগতভাবে এ মরসুমেই রেকর্ড পঞ্চম আইপিএল ট্রফি জেতার সুযোগ তো রয়েইছে, পাশাপাশি একাধিক ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেলতে পারেন ধোনি।

আমদাবাদ: আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। জল্পনা অনুযায়ী এটাই ধোনির শেষ আইপিএল মরসুম হতে পারে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। বর্তমানে আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না সিএসকে অধিনায়ক। তাঁর বয়সও ৪১ পার করেছে, তাই তিনি এ মরসুমের পর আর খেলবেন কি না, সেই নিয়ে জল্পনা রয়েইছে। 

জয়ের লক্ষ্যে

গত মরসুমে সিএসকে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল হলুদ ব্রিগেড। সেই হতাশা কাটিয়ে এ মরসুমে পঞ্চম খেতাব জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামবেন ধোনিরা। ঘটনাক্রমে, ধোনি ব্যক্তিগতভাবেও এই মরসুমে একাধিক রেকর্ড গড়ে ফেলতে পারেন। কোন কোন রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে মাহির সামনে?

তিন রেকর্ডের হাতছানি

ধোনির বড় শট হাঁকানোর দক্ষতা নিয়ে কারুরই কোনওরকম সন্দেহ থাকার কথা নয়। বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হেলায় যে বোলারদের ভাল বলও মাঠের বাইরে ফেলে দিতে পারেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে মোট ২২৯টি ছক্কা হাঁকিয়েছেন। সর্বকালীন তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এ বারের টুর্নামেন্টে আরও ২১টি ছক্কা মারলেই ২৫০ ছয় মারার রেকর্ড নিজের নামে করে ফেলবেন ধোনি। এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটার আইপিএলে ২৫০ ছক্কা হাঁকাতে পারেননি। অবশ্য রোহিত শর্মাও আইপিএলে ২৪০টি ছয় মেরেছেন। তাই ২৫০ ছক্কার গণ্ডি টপকানোর সুযোগ রয়েছে তাঁর সামনেও।

আইপিএলে ২৩৪ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি। টুর্নামেন্টের ইতিহাসে তাঁর থেকে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব আর কারুর নেই। দীনেশ কার্তিক ২২৯ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন। ধোনি কিন্তু এই মরসুমেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার কৃতিত্ব নিজের নামে করতে পারেন। এছাড়া প্রথম উইকেটকিপার হিসাবে আইপিএলে ৫০০০ রান করার হাতছানিও রয়েছে ধোনির। বর্তমানে তিনি ২০৬ ইনিংস খেলে আইপিএলে ৪৯৭৮ রান করেছেন। আর ২২ রান করলেই পাঁচ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন ধোনি। তাঁর আগে এবি ডিভিলিয়ার্স পাঁচ হাজার রান পূর্ণ করলেও, প্রোটিয়া তারকা সিংহভাগ আইপিএল কেরিয়ারেই কিপিং করেননি। তাই ধোনির সামনে প্রথম কিপার-ব্যাটার হিসাবে পাঁচ হাজার রান করার সুবর্ণ সুযোগ রয়েছে। 

আরও পড়ুন: আইপিএলে আজ কখন, কোথায় দেখবেন ধোনি বনাম হার্দিক ডুয়েল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget