এক্সপ্লোর

IPL 2023: কোয়ালিফায়ারে মাঠে নামার আগেই নেটে বিধ্বংসী মেজাজে ধোনি, হাঁকালেন একের পর এক ছক্কা

Mahendra Singh Dhoni: নেটে ব্যাট করার সময় এগিয়ে এসে বেশ কয়েকটি বড় বড় ছক্কা হাঁকান মাহি। মাঠের পাশে এক মনে ধোনির ব্যাটিং দেখতে দেখা যায় মঈন আলিকেও।

চেন্নাই: আজই আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেই খেলতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kimgs)। আজকের ম্যাচ জিতলেই সরাসরি আইপিএলের ফাইনালে পৌঁছে যাবে হলুদ ব্রিগেড। অবশ্য পরাজিত হলেও, কোয়ালিফায়ার ২ জিতে প্লে-অফে পৌঁছনোর আরেকটি সুযোগ পাবে বটে, তবে ঘরের মাঠেই ফাইনালের টিকিট পাকা করতে বদ্ধপরিকর হবে ধোনির দল।

গুজরাতের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ ম্যাচের আগে সিএসকের নেটে ঝড় তুললেন ধোনি। নেটে ব্যাট করার সময় এগিয়ে এসে বেশ কয়েকটি বড় বড় ছক্কা হাঁকান মাহি। মাঠের পাশে এক মনে ধোনির ব্যাটিং দেখতে দেখা যায় মঈন আলিকেও। সিএসকে তরফে সোশ্যাল মিডিয়ায় ধোনির নেট প্র্যাক্টিসের ভিডিওটি পোস্ট করা হয়, যা মুহূর্তেই ভাইরালও হয়ে যায়।

চলতি আইপিএলে ধোনি সিংহভাগ ম্যাচই আট নম্বরে ব্যাটিং করতে নেমেছেন। পছন্দের তারকা এত পরে ব্যাটিং করতে নামায় ধোনিঅনুরাগী খানিকটা হতাশই হয়েছেন বটে। তবে এ মরসুমে দলে এটাই তাঁর ভূমিকা বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন সিএসকের ব্যাটিং কোট মাইকেল হাসি। হাসি স্পষ্ট জানিয়ে দিলেন যে ধোনি পরিকল্পনামাফিকই নীচের দিকে ব্যাটিংয়ে নামছেন। ইনিংসের আগের দিকে ব্যাট করলে, হাঁটুতেও বাড়তি চাপ পড়তে পারে, যা এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানান অজি কিংবদন্তি। 

 

'ও শেষ কয়েক ওভারে নেমে আগ্রাসী মেজাজে যে ব্যাট করতে পছন্দ করে, সেটা সবাই জানে। ওর হাঁটুর চোটের বিষয়েও সকলেই জানেন। সাধ্যমতো প্রতিটি ম্যাচ খেলার চেষ্টা করছে ও। যদি ১০, ১১ ওভারে ধোনিকে ব্যাটে নেমে দ্রুত রানগুলি নিতে হয়, তাহলে তো ওর হাঁটুতে চাপ পড়বে। ওই তাই শেষের দিকে নেমেই ম্যাচে যতটা সম্ভব প্রভাব ফেলতে আগ্রহী। ওর আগে নামা দুবে, জাডেজা, রাহানে, রায়াডুদের প্রতি কিন্তু ধোনির যথেষ্ট ভরসা রয়েছে।' দাবি হাসির।

পাশাপাশি হাসির দাবি ধোনি চাইলে আরও পাঁচটি বছর খেলা চালিয়ে যেতেই পারেন। তিনি সাফ সাফ জানিয়ে দিলেন যে ধোনি আগামী পাঁচ বছর আইপিএলে খেলা চালিয়ে যেতে পারেন। মাইকেল হাসি বলেন, 'ওর মধ্যে তো এখনও ছক্কা মারার দক্ষতা রয়েছে। ও নিজের খেলাটা উপভোগ করছে এবং দলের জন্য অবদানও রাখছে। আগামী আরও পাঁচ বছর কিন্তু ও অনায়াসেই খেলা চালিয়ে যেতে পারে।' 

আরও পড়ুন: জানেন কি বাসি রুটি টাটকার চেয়েও বেশি স্বাস্থ্যকর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget