এক্সপ্লোর

IPL 2023: আবারও প্রমাণিত হল ধোনির জনপ্রিয়তা, রাজস্থান ম্যাচে মাহির ব্যাটিংয়ের সময় তৈরি হল রেকর্ড

MS Dhoni: রাজস্থানের বিরুদ্ধে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেও ধোনি তাঁর দল সিএসকেকে জেতাতে পারেননি বটে, তবে এই সময়কালেই তৈরি হল নতুন ইতিহাস।

চেন্নাই: ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এখনও আইপিএলে (IPL 2023) খেলা চালিয়ে যাচ্ছেন। গোটা বিশ্বে প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্তের অভাব নেই। যেহেতু ধোনি বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না, তাই তাঁর কোটি কোটি অনুরাগী মাহিকে ব্যাট হাতে দেখতে আইপিএলের অপেক্ষা করে থাকেন। ধোনির জনপ্রিয়তা ঠিক কতটা, তা আবারও বুধবার, ১২ এপ্রিল রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings vs Rajasthan Royals) ম্যাচে প্রমাণ হয়ে গেল।

নতুন রেকর্ড

ম্যাচের শেষের দিকে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেও ধোনি তাঁর দল সিএসকেকে জেতাতে পারেননি বটে, তবে এই সময়কালেই তৈরি হল নতুন ইতিহাস। ম্যাচের শেষের ওভারগুলিতে একসঙ্গে দুই কোটি ২০ লক্ষেরও অধিক মানুষ ধোনির ব্যাটিং দেখবেন বলে অনলাইনে চোখ রেখেছিলেন। আইপিএলে এ মরসুমে এখনও পর্যন্ত এটা একটি রেকর্ড। নির্দিষ্ট সময়ে এর থেকে বেশি মানুষ একসঙ্গে কোনও ম্যাচই দেখেননি। ৪১-র ধোনিকে দেখতেও এত মানুষের ভিড় জমানোয় তাঁর জনপ্রিয়তা প্রমাণ করে দেয়।

 

ধোনির প্রশংসা

ধোনি অবশ্য নিজের দলকে ম্যাচ জেতাতে না পারলেও, রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের বাহবা কুড়িয়ে নিয়েছেন। রাজস্থান অধিনায়ক কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন যে ধোনি যতক্ষণ ক্রিজে টিকে থাকেন, ততক্ষণ কোনও লক্ষ্যই খুব বড় নয়। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই ম্যাচ জেতার জন্য বোলারদেরই বাহবা প্রাপ্য। চাপের মুখেও ওরা দুর্দান্ত বোলিং করে এবং আমরা নিজেদের ক্যাচগুলিও ধরতে পেরেছি। চিপকে কিন্তু এর আগে আমি কোনওদিনও ম্যাচ জিতিনি, তাই এই মাঠের স্মৃতি একেবারেই মধুর নয়। আমরা পাওয়ার প্লেতে রুতুকে আউট করতে সক্ষম হই। পাওয়ার প্লেতে অল্পরান দিলে তারপর আমাদের স্পিনাররা বাকিটা সামলে নিতে পারত। শেষ দুই ওভারে বেশ চাপ ছিল। ক্রিজে যতক্ষণ ধোনি রয়েছেন, ততক্ষণ কোনও লক্ষ্যই নিরাপদ নয়। ওঁর বিরুদ্ধে তো কোনও পরিকল্পনায় কাজ করে না। তাই ওঁকে সমীহ করতেই হয়।

আরও পড়ুন: আইপিএলের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন জস বাটলার

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
IND vs PAK: মধুর প্রতিশোধের সুযোগ থাকবে তিলকদের সামনে, ফের পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত
মধুর প্রতিশোধের সুযোগ থাকবে তিলকদের সামনে, ফের পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত
ICC: আইপিএলের পথেই কি হাঁটতে চলেছে ICC? আসতে পারে বড় এক পরিবর্তন
আইপিএলের পথেই কি হাঁটতে চলেছে ICC? আসতে পারে বড় এক পরিবর্তন
Prithvi Shaw-Yograj Singh: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, যোগরাজ সিংহের সমালোচনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পৃথ্বী শ
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, যোগরাজ সিংহের সমালোচনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পৃথ্বী শ

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget