এক্সপ্লোর

IPL 2023 Purple Cap: শামিকে পিছনে ফেলে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে তুষার, প্রথম পাঁচে আর কারা?

Tushar Deshpande: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শনিবার ম্যাচে ২৬ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছে গেছেন তুষার দেশপাণ্ডে।

চেন্নাই: আইপিএলে (IPL 2023) এ মরসুমের ৭৪টি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ৫০টি ম্যাচ আয়োজিত হয়ে গিয়েছে। একদিকে যেমন শেষ চারে পৌঁছনোর লড়াই জমে উঠেছে, তেমনই জমে উঠেছে অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপের (IPL 2023 Purple Cap) দৌড়ও। শনিবার, ৬ মে দুইটি ম্যাচের পর পার্পল ক্যাপের হাত বদল ঘটল। গুজরাত টাইটান্সের তারকা বোলার মহম্মদ শামিকে (Mohammed Shami) পিছনে ফেলে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে উঠে এলেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)।

পার্পল ক্যাপের হাতবদল

লো স্কোরিং ম্যাচে চিদাম্বরম স্টেডিয়ামে অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে সিএসকের হয়ে দুরন্ত বোলিং করেন তুষার। নিজের নির্ধারিত চার ওভারে ২৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন তুষার। এই দুই উইকেটের সুবাদেই তিনি শামিকে সরিয়ে চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যান। তুষারের দখলে আপাতত ১১ ম্যাচে ২০.৮৪ গড়ে ১৯টি উইকেট নিয়েছেন। অবশ্য তাঁর ইকোনমি বেশ খানিকটা বেশি, ১০.৩৩।

শামি আপাতত ১০ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন। শামি ১৫.২২ গড়ে ও ৭.০২ ইকোনমিতে নিজের উইকেটগুলি নিয়েছেন। শামির গুজরাত দলের সতীর্থ রশিদ খানও সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক উইকেট নিয়েছেন। তবে রশিদের ইকোনমি (৮.০৫) শামির থেকে বেশি হওয়ায় তিনি আপাতত তালিকায় তৃতীয় স্থানে। শামি ও রশিদ আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামছেন। দুই তারকার সামনেই তুষারকে পিছনে ফেলে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে উঠে আসার হাতছানি রয়েছে।

নিজের দক্ষতা প্রমাণ

গত মরসুমে আইপিএলে খেলার সুযোগই পাননি পীযূষ চাওলা। তবে এ মরসুমে মুম্বইয়ের হয়ে সুযোগ পেয়েই চাওলা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। ১০টি ম্যাচ খেলে তারকা লেগ স্পিনারের দখলে আপাতত ১৭টি উইকেট রয়েছে। তিনি ১৬.৪৭ গড় ও ৭.১৭ ইকোনমিতে নিজের উইকেটগুলি নিয়েছেন। সমসংখ্যক ম্যাচ খেলে ১৬ উইকেট নেওয়া পাঞ্জাব কিংসের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ পার্পল ক্যাপের দৌড়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের একমাত্র বোলার হিসাবে বরুণ চক্রবর্তী প্রথম দশে রয়েছেন। বরুণ ১০ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ২১.৫০ ও ইকোনমি ৭.৯৯।

আরও পড়ুন: সুখবর আসতে পারে আজ, কেমন যাবে আজকের দিন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget