এক্সপ্লোর

IPL 2023: আহত প্রসিদ্ধের বদলি হিসাবে তারকা ফাস্ট বোলারকে দলে নিল রাজস্থান রয়্যালস

Prasidh Krishna: চোটগ্রস্ত প্রসিদ্ধ কৃষ্ণা বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) নিজের রিহ্যাব চালাচ্ছেন বলেই খবর।

জয়পুর: গত সেপ্টেম্বরে ভারতীয় এ দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন তারকা ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। তারপর থেকে তিনি মাঠে নামতে পারেননি। আইপিএলেও (IPL 2023) তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। তাই সোমবারই, ২৭ মার্চ বাধ্য হয়ে তাঁর পরিবর্ত ক্রিকেটারকে সই করে ফেলল তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

প্রসিদ্ধের বদলে সন্দীপ

প্রসিদ্ধের বদলে সন্দীপ শর্মাকে (Sandeep Sharma) দলে নিল রাজস্থান। তারকা ফাস্ট বোলার এবারের আইপিএলের নিলামে প্রাথমিকভাবে অবিক্রিতই ছিলেন। সন্দীপকে রাজস্থানের অনুশীলনে দেখা গিয়েছিল বটে, তবে তাঁকে দলে নেওয়ার কথা সোমবারই সরকারিভাবে ঘোষণা করল রাজস্থান। আইপিএলের তরফেও এক বিবৃতিতে সন্দীপ শর্মার রাজস্থানে যোগ দেওয়ার খবরটি জানিয়ে লেখা হয়, 'প্রসিদ্ধ কৃষ্ণের বদলি হিসাবে এ মরসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে সন্দীপ শর্মাকে দেখা যাবে। তাঁকে তাঁর ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই রাজস্থান দলে নিয়েছে। সন্দীপ টুর্নামেন্টের অভিজ্ঞতম বোলারদের মধ্যে একজন। তাঁর দখলে দশটি আইপিএল মরসুম খেলে শতাধিক উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে।'

 

প্রসিদ্ধ গত মরসুমে নিজের গতির মাধ্যমে সকলকে প্রভাবিত করেছিলেন। ১৭ ম্যাচে ১৯ উইকেট নেওয়া তারকা বোলার রাজস্থানের ফাইনালে পৌঁছনোর অন্যতম কারণ ছিলেন। তবে তাঁর বদলি হিসাবে রয়্যালসে যোগ দেওয়া সন্দীপ শর্মার আইপিএল রেকর্ডও কিন্তু বেশ ঈর্ষণীয়। সন্দীপ ২৬.৩৩ গড় ও ৭.৭৭-র ইকোনমিতে আইপিএলে মোট ১১৪টি উইকেট নিয়েছেন। এবার তিনি টুর্নামেন্টে প্রভাবিত করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

সারেনি চোট

অপরদিকে, খবর অনুযায়ী প্রসিদ্ধ চোট পাওয়ার পর বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) নিজের রিহ্যাব চালাচ্ছেন। আশা করা হচ্ছিল জানুয়ারি-ফ্রেবুয়ারি মাসে রঞ্জির নক আউট পর্বের আগেই তিনি ফিট হয়ে যাবেন। তবে এমনটা হয়নি। তাঁর চোট সম্পূর্ণভাবে না সারায় এনসিএ-র মেডিক্যাল দল প্রসিদ্ধকে আইপিএল না খেলারই পরামর্শ দেন। তাঁকে সম্ভবত অস্ত্রোপ্রচারই করাতে হবে। এর কারণে শুধু আইপিএলই নয়, অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপেও প্রসিদ্ধকে খেলতে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আইপিএলে অংশগ্রহণ করবেন স্টিভ স্মিথ, কোন দলের হয়ে দেখা যাবে তাঁকে?

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা

ভিডিও

Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget