এক্সপ্লোর

IPL 2023: বিরাট ধাক্কা আরসিবির, ছিটকে গেলেন ইংরেজ অলরাউন্ডার, পরিবর্ত হিসাবে কাকে নিলেন কোহলিরা?

RCB 2023: এই মরসুমে আরসিবির হয়ে ৪টি ম্যাচ খেলেছেন ইংরেজ অলরাউন্ডার ডেভিড উইলি। তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। 

লখনউ: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। আইপিএল (IPL) থেকে ছিটকে গেলেন ডেভিড উইলি (David Willey)। তাঁর পরিবর্ত কে হবেন, সেই নামও ঘোষণা করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)।

সোমবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ষোড়শ আইপিএলের বাকি অংশে ডেভিড উইলির পরিবর্ত হিসাবে কেদার যাদবকে (Kedar Jadhav) দলে নিয়েছে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের দল। 

এই মরসুমে আরসিবির হয়ে ৪টি ম্যাচ খেলেছেন ইংরেজ অলরাউন্ডার ডেভিড উইলি। তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। 

২০১০ সালে আইপিএলে অভিষেক হয়েছিল কেদার যাদবের। এখনও পর্যন্ত ৯৩টি আইপিএল ম্যাচ খেলেছেন মহারাষ্ট্রের ক্রিকেটার। করেছেন ১১৯৬ রান। এর আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কেদার। আরসিবি জার্সিতে ১৭ ম্যাচ খেলেছিলেন তিনি। এক কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে আরসিবি।                                                                      

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Royal Challengers Bangalore (@royalchallengersbangalore)

আইপিএলে এ যাবৎ নিজেদের আটটি ম্য়াচের মধ্যে ৬টিই ঘরের মাঠে খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তবে এবারে বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়তে হয়েছে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের। বাকি ৬ ম্যাচের মধ্যে ৫টিই প্রতিপক্ষের ডেরায় গিয়ে খেলতে হবে কোহলিদের। যার প্রথমটি লখনউয়ে। সোমবার কোহলিদের প্রতিপক্ষ কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস (LSG)।

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

কেন ঘরের মাঠে পরপর ম্যাচ খেলে নিতে হয়েছে কোহলিদের? কারণ, কর্নাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। যে কারণে পরের দিকে আর ম্যাচ আয়োজনের অনুমতি পাবে না আরসিবি। চিন্নাস্বামীতে যেমন ম্যাচ জিতেছে আরসিবি, তেমনই বরাবরের মতো ব্যাটিং অর্ডারে বিগ থ্রি-র ওপর অতিরিক্ত নির্ভরশীলতে প্রকট হয়ে পড়েছে। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট চললে আরসিবি হিট। তিনজন ফ্লপ করলেও মুখ থুবড়ে পড়বে দলও। রজত পতিদার চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পর আর কোনও বিকল্প তুলে আনতে পারেনি আরসিবি। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন দীনেশ কার্তিকও।

আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget