এক্সপ্লোর

IPL 2023: 'ওঁ থাকলে কোনও লক্ষ্যই নিরাপদ নয়', ম্যাচ জিতেও ধোনি-বন্দনায় রাজস্থান অধিনায়ক স্যামসন

MS Dhoni: মহেন্দ্র সিংহ ধোনির ৩২ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও, সিএসকেকে ৩ রানে পরাজিত করে রাজস্থান রয়্যালস।

চেন্নাই: বুধবার রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের (CSK vs RR) মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব। ১৭৬ রান তাড়া করতে নেমে অল্পের জন্য পরাজিত হতে হয় সিএসকেকে। ধোনির ৩২ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ছয় উইকেটে ১৭২ রানের বেশি করতে পারেনি হলুদ ব্রিগেড। তবে দুরন্তভাবে ম্যাচ জিতেও বিপক্ষ অধিনায়ক ধোনির (MS Dhoni) প্রশংসায় পঞ্চমুখ সঞ্জু স্যামসন (Sanju Samson)।

স্যামসনের কুর্নিশ

রাজস্থান অধিনায়ক কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন যে ধোনি যতক্ষণ ক্রিজে টিকে থাকেন, ততক্ষণ কোনও লক্ষ্যই খুব বড় নয়। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই ম্যাচ জেতার জন্য বোলারদেরই বাহবা প্রাপ্য। চাপের মুখেও ওরা দুর্দান্ত বোলিং করে এবং আমরা নিজেদের ক্যাচগুলিও ধরতে পেরেছি। চিপকে কিন্তু এর আগে আমি কোনওদিনও ম্যাচ জিতিনি, তাই এই মাঠের স্মৃতি একেবারেই মধুর নয়। আমরা পাওয়ার প্লেতে রুতুকে আউট করতে সক্ষম হই। পাওয়ার প্লেতে অল্পরান দিলে তারপর আমাদের স্পিনাররা বাকিটা সামলে নিতে পারত। শেষ দুই ওভারে বেশ চাপ ছিল। ক্রিজে যতক্ষণ ধোনি রয়েছেন, ততক্ষণ কোনও লক্ষ্যই নিরাপদ নয়। ওঁর বিরুদ্ধে তো কোনও পরিকল্পনায় কাজ করে না। তাই ওঁকে সমীহ করতেই হয়।'

সিএসকের পরাজয়

প্রসঙ্গত, শেষ ৩ ওভারে বাকি ৫৪ রান। রাজস্থান রয়্যালসের ১৭৫/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২২/৬। কিন্তু তবু আশা হারাননি সিএসকে ভক্তরা। কেন? ক্রিজে রয়েছেন থালাইভা মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গী বহু যুদ্ধের সৈনিক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

বুড়ো হাড়ে ভেল্কি প্রায় দেখিয়ে দিয়েছিলেন ধোনি। পরের ৩ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল সিএসকে। শেষ পর্যন্ত ১৭২/৬ স্কোরে আটকে গেল চেন্নাই। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন ধোনি। মারলেন একটি চার ও তিনটি ছক্কা। ১৫ বলে ২৫ রান করলেন জাডেজা। সপ্তম উইকেটে মাত্র ২৬ বলে ৫০ রান যোগ করেছিলেন দুজনে। সন্দীপ শর্মার শেষ ওভারে শেষরক্ষা হল না। ছক্কা হাঁকিয়ে শুরু করেও, পরপর তিন ইয়র্কারে খেই হারাল সিএসকে। ঘরের মাঠে মাত্র ৩ রানে ম্যাচ হারতে হল সিএসকে-কে।

আরও পড়ুন: নকল আইপিএল টিকিট ছাপিয়ে প্রতারণার ফাঁদ, নয়াদিল্লিতে গ্রেফতার ৫

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget