এক্সপ্লোর

IPL 2023: আইপিএল অভিষেকেই দুরন্ত পারফরম্যান্স, সুয়াশের মানসিক দৃঢ়তায় মুগ্ধ কেকেআর কোচ

Suyash Sharma: আইপিএলে নিজের অভিষেক ম্যাচে আরসিবির বিরুদ্ধে চার ওভারে ৩০ রানের বিনিময়ে তিন উইকেট নেন সুয়াশ।

কলকাতা: বয়স মাত্র ১৯, তাতেই আইপিএল (IPL 2023) অভিষেক এবং অভিষেক ম্যাচে মাঠে নেমেই তিন উইকেট। শেষ ২৪ ঘণ্টাটা কলকাতা নাইট রাইডার্সের সুয়াশ শর্মার (Suyash Sharma) জন্য খানিকটা স্বপ্নের মতোই কেটেছে। তরুণ সুয়াশের পারফরম্যান্সে অভিভূত নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। সুয়াশের লড়াকু মানসিকতার প্রশংসায় দলের কোচ।

লড়াকু সুয়াশ

আরসিবির বিরুদ্ধে চার ওভারে ৩০ রানের বিনিময়ে তিন উইকেট নেন সুয়াশ। তাঁর শিকারের তালিকায় অভিজ্ঞ দীনেশ কার্তিক রয়েছেন। বাকি ২ জন অনুজ রাওয়াত ও কর্ণ শর্মা। ম্য়াচ শেষে কেকেআর কোচ বলেন, 'অনুশীলন ম্যাচে আমরা ওর বোলিং দেখেছি। ও কিন্তু দারুণ গতিতে বল করে। ওর বল বোঝা একেবারেই সহজ নয়। হ্যাঁ, ও এখনও অনভিজ্ঞ এবং অনেক জায়গাতেই ওকে উন্নতি করতে হবে, কিন্তু ওর মধ্যে এক লড়াকু মানসিকতা রয়েছে যা বেশ প্রশংসনীয়।'

এক সময় কেকেআর ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল। সেই চাপের মুখ থেকে দলকে বের করে আনেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিংহ। ১০৩ রানের পার্টনারশিপ গড়েন দুইজনে। শার্দুল ৬৮ ও রিঙ্কু ৪৬ রানের ইনিংস খেলেন। এই দুই তারকার প্রশংসা করতেও ভোলেননি পণ্ডিত। 'এটা দারুণ জয়। দলের সকলেই দারুণ মানসিকতার পরিচয় দিয়েছে। শুরুর দিকেই উইকেট হারানোর পরেও ২০০-র অধিক রান তোলাটা প্রশংসার যোগ্য। পিচ থেকে যে স্পিনাররা সাহায্য পাবে, সেটা জানতামই। তবে লড়াইটা করার জন্য রানের প্রয়োজন ছিল। শার্দুল ও রিঙ্কু দারুণভাবে প্রতিআক্রমণ করে।' বলেন নাইট কোচ।

শার্দুলের কৃতজ্ঞতা জাহির

তবে ২৯ বলে ৬৮ রানের ইনিংসের সুবাদে শার্দুল ঠাকুরকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। দুরন্ত ইনিংসের পর দলের কোচ, ম্যানেজমেন্টকেই ধন্যবাদ জানালেন ভারতের তারকা অলরাউন্ডার। তিনি বলেন, 'আমি নিজেই জানি না এটা কী ভাবে সম্ভব হল। স্কোরবোর্ডের নিরিখে আমরা কিন্তু চাপেই ছিলাম। তবে মাঠে নামার পর এতকিছু মাথায় থাকে না। এমন স্তরে ব্যাট করতে হলে দক্ষতার প্রয়োজন হয়ই, পাশাপাশি নেটে কড়া অনুশীলন করাটাও খুব জরুরি। কোচিং স্টাফ নেটে থ্রো-ডাউন দিয়ে আমাদের বড় শট খেলার জন্য তৈরি করেন। আর এখানকার পিচ তো বরাবরই ব্যাটারদের মদত করেই।'

আরও পড়ুন: দুর্দান্ত জয়ের পর শাহরুখের অনুরোধে সাজঘরে গায়কের ভূমিকায় রিঙ্কু, গাইলেন কেকেআরের অ্যান্থেম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget