এক্সপ্লোর

IPL 2023: দলের পরাজয়ের দিনেও দুরন্ত অর্ধশতরানে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি

Virat Kohli: কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।

বেঙ্গালুরু: বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ২১ রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে দলের পরাজয়ের দিনেই এক নতুন নজির গড়লেন 'রেকর্ড ম্যান' কোহলি। বিরাট কোহলি (Virat Kohli) নিজের আইপিএল কেরিয়ারের ৪৯তম অর্ধশতরানটি এই ম্যাচেই হাঁকিয়ে ফেলেন। তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাস গড়লেন তিনি।

৫৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করলেন। বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেছেন। চিন্নাস্বামীতে ২৩টি অর্ধশতরান করেছেন বিরাট। বিরাট এক্ষেত্রে বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে পিছনে ফেললেন। রহিম শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২১টি ইনিংস খেলে ২৯৮৯ রান করেছেন, গড় ৩৩.৯৬ এবং ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক। 

এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন আরেক বাংলাদেশি তারকা মাহমুদুল্লা। তিনিও মুশফিকুরের মতোই শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রচুর রান করেছেন। ঢাকার এই বিখ্যাত স্টেডিয়ামে মাহমুদুল্লা ১৩০টি ইনিংস খেলে ২৮.৭০ গড়ে ২৮১৩ রান করেছেন। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অ্যালেক্স হেলস ও তামিম ইকবাল রয়েছেন। হেলস এক স্টেডিয়ামে ২৭৪৯ ও তামিম ২৭০৬ রান করেছেন।

প্রসঙ্গত, বিরাট কোহলি এ বারের আইপিএলে কিন্তু ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি ইতিমধ্যেই পাঁচটি অর্ধশতরানসহ আট ম্যাচে মোট ৩৩৩ রান করে ফেলেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পরের ম্যাচেই তিনি প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে সাত হাজার রানের গণ্ডিও পার করে ফেলতে পারেন। আপাতত কোহলির দখলে ২৩১টি আইপিএল ইনিংসে ৬৯৫৭ রান রয়েছে। 

চটলেন আর্চার

গত বছর চোটের জন্য একটি ম্যাচেও খেলতে পারেননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে রেখে দিয়েছিল তাঁকে। চলতি মরসুমে অবশ্য প্রথম থেকেই স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ২ টো ম্যাচ। তাই জোফ্রা আর্চারকে (Jofra Archer) নিয়ে প্রশ্ন উঠছে যে, আদৌ তিনি এবারও ফিট তো? গতকাল গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারের পর বেশি করে সেই প্রশ্ন সবার মনে জাগে। এরই মধ্য়ে কানাঘুষো খবর ফাঁস হয় যে তিনি নাকি কনুইয়ের চোটের জায়গা অস্ত্রোপচার করতে বেলজিয়াম উড়ে গিয়েছেন। তবে পুরো বিষয়টাই যে ভুয়ো তা নিজের করা একটি ট্যুইটের মাধ্যমে জানিয়ে দেন ইংল্যান্ডের এই তারকা পেসার। 

আরও পড়ুন: আরসিবিকে হারিয়ে পয়েন্ট তালিকায় কত নম্বরে উঠে এল কেকেআর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget