এক্সপ্লোর

IPL 2023 Points Table: আরসিবিকে হারিয়ে পয়েন্ট তালিকায় কত নম্বরে উঠে এল কেকেআর?

IPL 2023: বুধবার কেকেআর আরসিবিকে ২১ রানের ব্যবধানে পরাজিত করে মরসুমের তৃতীয় ম্যাচটি জিতে নিয়েছে।

কলকাতা: অবশেষে চার ম্যাচ পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাঁদেরই ঘরের মাঠে হারিয়ে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে জেসন রয়ের অর্ধশতরানের ইনিংসের পর বল হাতে বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মার দুরন্ত বোলিংয়ে ভর করে আরসিবিকে ২১ রানে পরাজিত করে নাইট বাহিনী। এই জয়ের ফলে আট ম্যাচ তিন ম্যাচ জিতে কেকেআরের (KKR) দখলে ছয় পয়েন্ট এল। তবে ম্যাচ জিতলেও, লিগ তালিকায় (IPL 2023 Points Table) কিন্তু নাইটদের খুব একটা উন্নতি হল না।

এগোল কেকেআর

আরসিবি ম্যাচের আগে লিগ তালিকায় আট নম্বরে ছিল নীতীশ রানার নেতৃত্বাধীন দল। এই ম্যাচ জিতে লিগের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে এক ধাপ উঠে এল নাইটরা। বর্তমানে কেকেআর পল্টনদের থেকে এক ম্যাচ বেশি খেললেও, দুই দলের দখলেই সমান সংখ্যক পয়েন্ট রয়েছে। তবে কেকেআরের নেট রান রেট (-০.০২৭) মুম্বইয়ের (-০.৬২০) থেকে বেশি হওয়ায় রোহিতদের পিছনে ফেলে দিলেন নীতীশরা। অবশ্য বুধবার নাইটদের বিরুদ্ধে পরাজিত হলেও, লিগ তালিকায় কিন্তু পাঁচ নম্বর স্থানেই বহাল রয়েছে আরসিবি (RCB)। আটের মধ্যে চার ম্যাচ জিতে আরসিবির দখলে আট পয়েন্ট, নেট রান রেট -০.১৩৯।

শীর্ষে সিএসকে

লিগ শীর্ষে অবশ্য কোনও বদল ঘটেনি। এক নম্বরে ধোনির চেন্নাই সুপার কিংসের দাপট অব্যাহত।পরপর তিন ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ৭ ম্যাচের মধ্যে ৫টি জয়। ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের দৌড়ে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে সিএসকে। তবে মহেন্দ্র সিংহ ধোনিদের সমান পয়েন্ট অর্জন করে ফেললেন হার্দিক পাণ্ড্যরাও। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে গুজরাত টাইটান্স। চেন্নাইয়ের মতোই ৭ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতে ১০ পয়েন্ট গুজরাতের। ধোনিদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে গুজরাত। তবে নেট রান রেটে সামান্য পিছিয়ে হার্দিকরা। চেন্নাইয়ের নেট রান রেট + ০.৬৬২। গুজরাতের +০.৫৮০। যে কারণে শীর্ষে রয়েছে চেন্নাই। দুইয়ে গুজরাত।

পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস রয়েছে তিন নম্বরে। ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। নেট রান রেট +০.৮৪৪। লখনউ সুপার জায়ান্টস রয়েছে চার নম্বরে। ৭ ম্যাচ খেলে ৪টি জিতেছেন কে এল রাহুলরা। তাঁদেরও পয়েন্ট ৮। তবে নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে রাজস্থানের চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছেন রাহুলরা। লখনউয়ের নেট রান রেট +০.৫৪৭। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৭ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৭ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে মহম্মদ সিরাজ, তালিকায় প্রথম পাঁচে আর কে কে?

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget