এক্সপ্লোর

IPl 2023: জাতীয় দলের একসময়ের ওপেনিং পার্টনার এবার সম্মুখ সমরে, কখন, কোথায় দেখবেন পাঞ্জাব-মুম্বই ম্য়াচ?

এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব শিবির। অন্য়দিকে ৮ ম্যাচ খেলে ৪টি জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির।

মোহালি: ঘরের মাঠে আজ আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুটো দলই তাঁদের শেষ ম্যাচ জিতে আজকে মাঠে নামতে চলেছে। পাঞ্জাব সিএসকের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তাদের শেষ ম্যাচে। দুশোর ওপর রান তাড়া করতে নেমে ম্যাচ জিতেছে প্রীতি জিন্টার (Preety Jinta) দল। অন্য়দিকে, মুম্বই ইন্ডিয়ান্সও দুশোর ওপর রান তাড়া করতে নেমে ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতেছে। 

এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব শিবির। অন্য়দিকে ৮ ম্যাচ খেলে ৪টি জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। পাঞ্জাবের নেতৃত্বভার সামলাচ্ছেন শিখর ধবন। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় ২ জনে ওপেনিং পার্টনার ছিলেন। রোহিত এখন ভারতীয় দলের অধিনায়ক হলেও ধবন জাতীয় দলের গ্রহ থেকে ক্রমেই দূরে সরে গিয়েছেন। তবে আজ ২ বন্ধুর সম্মুখ সমরে হওয়ার পালা। 

আজকের ম্যাচ

আজ ৩ মে, বুধবার পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা?

আজকের খেলাটি হবে পিসিএ স্টেডিয়াম, মোহালিতে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে লখনউ বনাম চেন্নাই এই ম্যাচটি।

বিকেলের ম্যাচে নামছে লখনউ-সিএসকে

আরসিবির বিরুদ্ধে ম্যাচে অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও হারতে হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে বিরাট-গম্ভীর বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই বিতর্কের রেষ কাটতে না কাটতেই আজ আরও একবার আইপিএলে নামতে চলেছে লখনউ সুপারজায়ান্টস। উল্টোদিকে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। কে এল রাহুলের চোট আগের ম্যাচে চিন্তায় ফেলে দিয়েছিল লখনউকে। তাঁর বদলে আজ হয়ত ক্রুণাল পাণ্ড্য দলকে নেতৃত্ব দেবেন। আরসিবি ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রাহুলকে। এরপর ওপেনে ব্য়াট করতেও নামতে পারেননি তিনি। পরে যদিও একদম শেষ উইকেটে চোট নিয়েই নেমেছিলেন। দলকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন অবশ্য রাহুল। 

আরও পড়ুন: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget