এক্সপ্লোর

IPL 2024 Auction: আজ আইপিএলের মেগা নিলাম, কখন, কোথায় দেখবেন?

Tata IPL 2024: পঞ্জাব কিংসের রয়েছে ২৯.১ কোটি টাকা, আরসিবির হাতে রয়েছে ২৩.২৫ কোটি টাকা। এছাড়া রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ১৪.৫ কোটি টাকা ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি টাকা।

দুবাই: আজ আইপিএল  নিলাম। ২০২৪ মরসুমের আগে এই নিলাম (IPL 2024 Auction) থেকে মোট ৭৭ জন প্লেয়ারকে বেছে নেবে ১০টি দল। দলগুলোর মধ্যে চেন্নাইয় সুপারকিংসের (Chenai Super Kings) কাছে রয়েছে ৩১.৪ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২৮.৯৫ কোটি, গুজরাত টাইটান্সের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা, কেকেআরের হাতে ৩২.৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টসের ১৩.১৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে ১৭.৭৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের রয়েছে ২৯.১ কোটি টাকা, আরসিবির হাতে রয়েছে ২৩.২৫ কোটি টাকা। এছাড়া রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ১৪.৫ কোটি টাকা ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি টাকা।

কবে আইপিএলের নিলাম?

আজ, ১৯ ডিসেম্বর আইপিএল ২০২৪ এর নিলাম পর্ব।

কোথায় হবে নিলাম পর্ব?

এই প্রথম ভারতের বাইরে দুবাইয়ে এই নিলাম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে

কখন শুরু হবে নিলাম?

আইপিএলের নিলাম পর্ব শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ থেকে। 

কোথায় সম্প্রচারিত হবে নিলাম পর্ব?

আইপিএলের নিলাম পর্ব টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়। 

এবারের নিলামে মোট ৩৩৩ জন প্লেয়ার তাঁর নাম দিয়েছেন। সেখান থেকে মোট ৭৭ জন প্লেয়ারকে বেছে নেবে ১০টি দল। 

প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে দু'জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ়ি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।

আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন। এবার দলের মেন্টর হিসাবে ফিরেছেন অধিনায়ক হিসাবে দলকে দুটি আইপিএল জেতানো গৌতম গম্ভীর। কেকেআরের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ১২ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬৭ কোটি ৩০ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।

আইপিএলে অভিষেক বছরেই হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলে দিয়েছিল। গতবার রানার্স। তবে হার্দিক চলে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। গুজরাতের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৭ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে ছ'জন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৮ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬১ কোটি ৮৫ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা। নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে গুজরাতই।

 

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget