এক্সপ্লোর

ধোনির চেন্নাইয়ে ফেরার রাস্তা পরিষ্কার করে দিল আইপিএল গভর্নিং কাউন্সিল

নয়াদিল্লি: দু’বছরের নির্বাসন কাটিয়ে আগামী বছর আইপিএল-এ ফিরতে চলা চেন্নাই সুপার কিংসে (সিএসকে) ফিরতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। আজ আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ধোনির সিএসকে-তে ফেরার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। বৈঠকের পর বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী বলেছেন, ‘আগামী বছরের আইপিএল-এর নিলামের আগে এবং নিলামের সময় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে ২০১৫ সালের আইপিএল-এ তাদের দলে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে যাঁরা ২০১৭ সালের আইপিএল-এ গুজরাত লায়ন্স ও রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন, তাঁরা পুরনো দলে ফিরতে পারবেন।’ ২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ায় সিএসকে ও রাজস্থান রয়্যালস। এই ঘটনার জেরে দু’টি দলকেই দু’বছরের জন্য নির্বাসিত করা হয়। আগামী বছর ফিরছে এই দু’টি দল। তার আগে পুরনো ক্রিকেটার ধরে রাখা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। এছাড়া আরও জানানো হয়েছে, আগামী বছরের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির বেতনের বাজেট ৬৬ কোটি থেকে বাড়িয়ে ৮০ কোটি টাকা করা হয়েছে। ২০১৯ ও ২০২০ সালে এই বাজেট বেড়ে হবে যথাক্রমে ৮২ কোটি ও ৮৫ কোটি টাকা। নিলামের আগে কোনও ফ্র্যাঞ্চাইজি যদি তিনজন ক্রিকেটারকে ধরে রাখে, তাহলে ৮০ কোটি টাকা থেকে ৩৩ কোটি টাকা বাদ দেওয়া হবে। নিলামের আগে প্রথম যে ক্রিকেটারকে ধরে রাখা হবে, তিনি ১৫ কোটি টাকা পাবেন। দ্বিতীয় ও তৃতীয় ক্রিকেটার যথাক্রমে ১১ কোটি ও ৭ কোটি টাকা পাবেন। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেছেন, দলগুলির সঙ্গে আলোচনার পর সর্বসম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটটি দলের মধ্যে ৬টিই ৬ থেকে ৮ জন খেলোয়াড়কে ধরে রাখতে চাইছিল। সেই কারণে মাঝামাঝি একটি সিদ্ধান্ত নিতে হয়েছে।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: দ্বিতীয় টি-২০-তে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, অপরিবর্তিত ভারত
দ্বিতীয় টি-২০-তে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, অপরিবর্তিত ভারত
India A vs Australia A: ব্যর্থ পাতিদারের লড়াই, রান তাড়া করে অস্ট্রেলিয়া এ দলের কাছে নিজেদের ডেরায় ফের হারল ভারত এ
ব্যর্থ পাতিদারের লড়াই, রান তাড়া করে অস্ট্রেলিয়া এ দলের কাছে নিজেদের ডেরায় ফের হারল ভারত এ
IND vs WI: শুরুতে সঞ্জু, শেষে শ্রেয়স-তিলকের বিধ্বংসী পার্টনারশিপে রাঁচিতে রানের পাহাড়ে ভারতীয় দল
IND vs WI: শুরুতে সঞ্জু, শেষে শ্রেয়স-তিলকের বিধ্বংসী পার্টনারশিপে রাঁচিতে রানের পাহাড়ে ভারতীয় দল
IND vs WI: জুটি ভেঙে গিয়েছে, মন খারাপ ভারতীয় ক্রিকেটারের, সঙ্গীর রেকর্ড ছাপিয়ে গিয়েও খুশি নন
জুটি ভেঙে গিয়েছে, মন খারাপ ভারতীয় ক্রিকেটারের, সঙ্গীর রেকর্ড ছাপিয়ে গিয়েও খুশি নন

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget