এক্সপ্লোর

Hardik Pandya : হার্দিকের উত্তরসূরি বেছে নিল গুজরাত ? মুম্বই-জল্পনার মাঝেই গুজরাতের নতুন ভিডিও ঘিরে অধিনায়ক-জল্পনা

Subhman Gill : শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে গুজরাত টাইটান্স। যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে টিম বন্ডিংয়ের কথা বলছেন শুভমন গিল।

আমদাবাদ : হার্দিক পাণ্ড্যর উত্তরসূরি হচ্ছেন শুভমন গিল (Subhman Gill) ? গুজরাত টাইটান্স কি তাদের পরবর্তী অধিনায়ক বেছে নিল তরুণ ভারতীয় ব্যাটারকে। ২০২২ আইপিএল চ্যাম্পিয়নদের প্রকাশ করা নতুন ভিডিও ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছে। এমনিতেই ভারতীয় ক্রিকেটের অন্দরমহল এই মুহূর্তে তোলপাড় হচ্ছে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) ঘিরে। একাধিক সূত্রের দাবি, গুজরাত ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়াতে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার। 

হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরবেন কি না, এই প্রশ্ন যখন জোরাল, তখনই শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে টিম বন্ডিংয়ের কথা বলছেন শুভমন গিল। দল হিসেবে ভাল খেলতে পারলে ব্যক্তিগত খারাপ সময় কাটিয়ে ওঠা যায় বলেও যে ভিডিওতে বলতে শোনা গিয়েছে শুভমনকে। ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিংগকে দু'বছর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে তুলে নিয়ে গিয়েছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারেই চ্যাম্পিয়ন ও গতবার গুজরাতের ফাইনাল খেলার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের ব্যাটার। 

আপাতত হার্দিকের মুম্বই যোগের জল্পনার মাঝেই তাই প্রবলভাবে সামনে উঠে এসেছে শুভমনের গুজরাতের অধিনায়কত্ব পাওয়ার জল্পনাও। তবে শুধুমাত্র শুভমনই নন, হার্দিক যদি শেষপর্যন্ত জল্পনা সত্যি করে গুজরাত ছাড়েন, তাহলে অধিনায়কের হটসিটে বসার দৌড়ে রয়েছেন আরও কয়েকজন। যাঁরা হলেও কেন উইলিয়ামসন, রশিদ খান ও মহম্মদ শামি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি ২০ সবেতেই অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। অপরদিকে, টি ২০-তে রশিদ খান বরাবরই উজ্জ্বল নাম। জল্পনায় তুলনামূলক কম ভাসলেও রয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া মহম্মদ শামির নামও। তবে প্রশ্নাতীতভাবে সম্ভাবনায় সবথেকে উজ্জ্বল নামটি শুভমনেরই। বলা ভাল, গুজরাতের ভিডিও তাঁর পরবর্তী অধিনায়ক হওয়ার ইঙ্গিত উসকে দিতেই সোশাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে প্রত্যাশার তুফান। ক্রিকেটভক্তরা অনেকেই ক্রমশ ব্যাট হাতে পোক্ত হয়ে ওঠা ভারতীয় ওপেনারকে নতুন ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছেন বলেই জানান দিতে শুরু করেছেন।

 

 

 

আরও পড়ুন- ঈশ্বরণের দুরন্ত ১৪১, বড় ব্যবধানে বঢোদরাকে হারিয়ে বিজয় হাজারেতে টানা দ্বিতীয় জয় বাংলার

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget