এক্সপ্লোর

Lalit Yadav: জাডেজার পরিবর্ত হিসেবে জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান দিল্লি ক্যাপিটালস তারকা

Lalit Yadav IPL: ২০২১ সালের আইপিএলে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ২৭ ম্য়াচে ২১ ইনিংসে খেলে ৩০৫ রান করেছেন ললিত। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৪৮।

নয়াদিল্লি: আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20 World Cup 2024) থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডার। কিন্তু এবার তাঁর জায়গা কে নেবেন? স্পিনার অলরাউন্ডার হিসেবে জাডেজার (Ravindra Jadeja) জুতোয় পা গলাতে চান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা তরুণ ক্রিকেটার ললিত যাদব (Lalit Yadav)। যদিও ইতিমধ্যেই বাঁহাতি অলরাউন্ডারের জায়গায় নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টা করছেন ওয়াশিংটন সুন্দর। তবে ললিত মনে করেন, তিনিও হয়ে উঠতে পারেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে জাডেজার যোগ্য উত্তরসূরি।

এক সাক্ষাৎকারে ললিত যাদব বলেন, ''আমি অবশ্যই নিজেকে সেই দৌড়ে দেখতে চাই। অলরাউন্ডারের তালিকায় নিজেকে দেখতে চাই। দেশের হয়ে খেলা ও ভারতে জার্সি গায়ে চাপানোর স্বপ্ন আমি রোজ দেখি। এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।'' দিল্লি প্রিমিয়ার লিগে পুরানি দিল্লি 6- র হয়ে খেলেছেন বছর সাতাশের ললিত। সাত ইনিংসে ৯৪ রান করেছেন ললিত। ২৩ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন। ললিত বলছেন, ''আমি একেবারেই নিজের পারফরম্য়ান্সে সন্তুষ্ট নই। আমি আরও ক্ষিদে আরও বেড়ে গিয়েছে। আমি আরও ভাল পারফর্ম করতে চাই।''

২০২১ সালের আইপিএলে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ২৭ ম্য়াচে ২১ ইনিংসে খেলে ৩০৫ রান করেছেন ললিত। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৪৮। বল হাতে ১০ উইকেট নিয়েছেন তিনি। ফিল্ডার হিসেবেও ললিত বেশ কার্যকরী। মোট ১৬টি উইকেট নিয়েছেন। ১টি রান আউট করেছেন। গত টি-টােয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই রোহিত শর্মা ও বিরাট কোহলি এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। ফাইনালের পরের দিন সেই তালিকায় নাম লেখান রবীন্দ্র জাডেজাও। তিনি নিজের সোশ্য়াল মিডিয়া মারফৎ নিজের অবসরের কথা ঘোষণা করে জাডেজা লেখেন, 'অনেক স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি নিজের দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছে এবং বাকি ফর্ম্যাটে তেমনটাই করে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা স্বপ্নের মতো, আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ প্রাপ্তি। সব স্মৃতি, সমর্থন এবং আমার হয়ে গলা ফাটানোর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্র জাডেজা।'

আরও পড়ুন: ৬৯ বছর পর লখনউয়ে ঐতিহাসিক ইস্ট-মোহন দ্বৈরথ, ঘোষণা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget