এক্সপ্লোর

Delhi Capitals: মার্শের বদলি হিসাবে আফগান তারকাকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

IPL 2024: পেশির চোটে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ।

নয়াদিল্লি: ১২ এপ্রিল ভারত থেকে দেশে ফিরে গিয়েছিলেন মিচেশ মার্শ (Mitchell Marsh)। তিনি যে আর আইপিএলের বাকি ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না, তার পূর্বাভাস আগেই দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচ রিকি পন্টিং। এবার মার্শের বদলি ক্রিকেটার বেছে নিল ক্যাপিটালস। দিল্লির দলে যোগ দিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার গুলবদিন নাইব (Gulbadin Naib)।

মার্শ পেশিতে চোট পেয়েছিলেন। রাজধানীর হয়ে হয়ে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু তারপরেই পেশির চোটের কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর ফেরেন দেশে। সেখান থেকে পার্থে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল দলের তত্ত্বাবধানেই রয়েছেন তারকা অজ়ি অলরাউন্ডার। তাঁর বদলি ক্রিকেটার ঘোষণা করার জন্য খানিকটা সময় নিলেও এবার সরকারিভাবে বদলির নাম ঘোষণা করে দিল দিল্লি।

 

 

নাইব নিজের প্রথম আইপিএল মরশুমে দিল্লির হয়ে নিজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় যোগ দিলেন। আন্তর্জাতিক আঙিনায় কিন্তু পরিচিত মুখ আফগান তারকা। দলকে নেতৃত্বও দিয়েছেন। অভিজ্ঞ তারকা নিশচয়ই সকলকে প্রভাবিত করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন। আইপিএল খেলার উদ্দেশে ইতিমধ্যেই কিন্তু ভারতে এসে দিল্লি দলের সঙ্গে যোগও দিয়ে দিয়েছেন নাইব। শনিবার, ২৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচে নাইবকে খেলতে দেখা যাবে কি না, সেটা দেখার বিষয়।

এই ম্যাচের আগেই বিরাট ক্ষতির মুখে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। ঘটনাটা ঠিক কী? নেটে তখন ব্যাট করছিলেন টিম ডেভিড, সূর্যকুমার যাদবরা। বিধ্বংসী ছন্দে ছিলেন দুজনই। সব বলেই আগ্রাসী শট খেলছিলেন। সেই সময়ই একটি বল গিয়ে আছড়ে পড়ে ক্যামেরায়। তাতে ক্যামেরাটি ভেঙে যায়। জানা গিয়েছে, সব মিলিয়ে ৪০ হাজার টাকার ক্ষতি হয়ে গিয়েছে মুকেশ ও নীতা অম্বানির দলের।

সূর্যকুমার ও টিম ডেভিডের ব্যাটিংয়ের একটি রিল তৈরি করছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সময়ই বল গিয়ে পড়ে ক্যামেরায়। পরে সেই ভিডিও মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, 'এই রিলটার জন্য আমাদের ৪০ হাজার টাকা গচ্চা গেল।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ইয়র্কারে উইকেট ভাঙেন, আবার ব্যাট হাতে কভার ড্রাইভও মারেন, MI-র নেটে ঝড় তুললেন ব্যাটার বুমরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget