এক্সপ্লোর

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ডাবল সুপার ওভার আজীবন মনে থাকবে, বলছেন শামি

চলতি আইপিএলে নিখুঁত ইয়র্কারে ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন ডানহাতি পেসার।

দুবাই: কয়েক সপ্তাহ আগেই পয়েন্ট টেবিলের তলানিতে ছিল কিংস ইলেভেন পঞ্জাব। তবে পরপর পাঁচ ম্যাচে জয় নাটকীয়ভাবে বদলে দিয়েছে ছবিটা। পঞ্জাব এখন প্লে অফের দৌড়ে। ১২ ম্যাচে ২০ উইকেট নিয়ে পঞ্জাবের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারিগর মহম্মদ শামি। বাংলার পেসারের মতে, সঠিক সময়েই ছন্দে ফিরেছে দল। একটি সাক্ষাৎকারে শামি বলেছেন, ‘আমাদের ড্রেসিংরুমের আবহটা চমৎকার। সকলেই খুশি। একে অপরের দক্ষতার প্রতি শ্রদ্ধাশীল। টুর্নামেন্টের শুরুর দিকে কয়েকটা ম্যাচ ভীষণ অল্প ব্যবধানে হেরেছিলাম। যেটা টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা কেউই প্রত্যাশা করিনি। তবে দলের সকলে এখন খুব ইতিবাচক রয়েছে। আমরা মাঠে নেমে পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লাগাচ্ছি। বাকি ম্যাচগুলোতেও এভাবেই খেলতে চাই।’ চলতি আইপিএলে নিখুঁত ইয়র্কারে ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন ডানহাতি পেসার। শামি বলছেন, ‘দেশের হয়ে দীর্ঘদিন খেলছি। সেখানে অনেক বেশি চাপ সামলাতে হয়। সেখানে যদি নিখুঁত ইয়র্কার দিতে পারি, তাহলে আইপিএলের মতো ছোট ফর্ম্যাটে অভ্রান্ত নিশানায় ইয়র্কার না করার কারণ নেই। নিজের দক্ষতায় আস্থা রয়েছে। রান আপ ধরে দৌড়নোর সময় ছক্কা খেয়ে যাওয়ার ভয়ে ইয়র্কার করব না, এরকম কিছু ভাবিনি কখনও। সব সময় খারাপটা ভেবে রাখি। তাতে ভয় কেটে যায়।’ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৫ রানের পুঁজি নিয়েও সুপার ওভারে দুরন্ত বল করেছিলেন শামি। আটকে দিয়েছিলেন চারবারের চ্যাম্পিয়নদের। শামি বলছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৫ রানের পুঁজি রক্ষা করাটা কঠিন। একটা আলগা বল আর ব্যাটসম্যান ছক্কা মেরে দেবে। সেই সঙ্গে রোহিত শর্মা আর কুইন্টন ডি’কক দুরন্ত ফর্মে ছিল। তবে আমি নিজের দক্ষতায় আস্থা রেখেছিলাম। রাহুল (কে এল রাহুল) জিজ্ঞেস করেছিল, কী করতে চাও। আমি বলেছিলাম ৬টা ইয়র্কার দেব। একটার পর একটা ইয়র্কার দিয়েছি আর আমার আত্মবিশ্বাস বেড়েছে। আমার কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ। আর এক ম্যাচে দুটো সুপার ওভার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।’ ২৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সকলের আগে কাগিসো রাবাডা। শামির ঝুলিতে এখনও পর্যন্ত ২০ উইকেট। রাবাডাকে পেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কী বলবেন? শামি বলছেন, ‘আমি ওসব নিয়ে ভাবছি না। আমার লক্ষ্য উইকেট নেওয়া। পার্পল ক্যাপ পেলাম কী পেলাম না তা নিয়ে মাথাব্যথা নেই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget