এক্সপ্লোর

KKR on IPL: শেষ ম্যাচে হেরে গেলেও প্লে অফে যেতে পারে কেকেআর, কীভাবে?

IPL 2021: শেষ ম্যাচে কেকেআর হেরে গেলে? তখন কি নাইটদের কোনওরকম সম্ভাবনা থাকবে প্লে অফে যাওয়ার?

দুবাই: জমে উঠেছে আইপিএলের (IPL) প্লে অফের লড়াই। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস, ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যেই প্লে অফের যোগ্যতা অর্জন করেছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে চারটি দল। কাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কীরকম, আসুন দেখে নেওয়া যাক।

আট দলের টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র সানরাইজার্স হায়দরাবাদই প্লে অফের দৌড় থেকে সম্পূর্ণ ছিটকে গিয়েছে। ১২ ম্যাচে কেন উইলিয়ামসনদের পয়েন্ট চার ও শেষ দুই ম্যাচ জিতলেও তাঁদের যোগ্যতা অর্জন করা অসম্ভব।

বাকি চার দলের মধ্যে ১৩ ম্যাচ ১২ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে রয়েছে অইন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের বাকি আর একটি ম্যাচ আর সেই ম্যাচে জিতলেই নাইটদের প্লে অফে খেলা নিশ্চিত। অন্য কোনও দলের ফলাফলের কোনওরকম প্রভাব পড়বে না শাহরুখ খানের দলের ভাগ্যের ওপর।

কিন্তু কেকেআর হেরে গেলে? তখন কি নাইটদের কোনওরকম সম্ভাবনা থাকবে প্লে অফে যাওয়ার?

অঙ্ক বলছে, হেরে গেলেও প্লে অফে যেতে পারে কেকেআর। কিন্তু কীভাবে? নাইটদের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের সঙ্গে। ১২ ম্যাচে যাদের পয়েন্ট ১০। কেকেআর শেষ ম্যাচে হেরে গেলে শেষ করবে ১২ পয়েন্টেই। ১৩ ম্যাচের শেষে পঞ্জাব কিংসের দখলে ১০ পয়েন্ট। কে এল রাহুলদের শেষ ম্যাচ সিএসকের বিরুদ্ধে। সেই ম্যাচ পঞ্জাব জিতলেও নাইটদের সমস্যা হওয়ার কথা নয়। কারণ, সেক্ষেত্রে পঞ্জাবেরও পয়েন্ট দাঁড়াবে ১২। কিন্তু রান রেটে অনেক পিছনে পঞ্জাব। তাই রান রেটে এগিয়ে থাকায় সুবিধা পাবে কেকেআরই। শুধু নিশ্চিত করতে হবে যে, শেষ ম্যাচে কেকেআর রাজস্থানের কাছে না বিশাল ব্যবধানে হেরে যায় এবং পঞ্জাব না শেষ ম্যাচ বিরাট ব্যবধানে জেতে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি মানে শুধু চার-ছক্কার খেলা নয়, মন্থর পিচ নিয়ে প্রতিক্রিয়া মর্গ্যানের

রাজস্থান ও মুম্বই, দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। দুই দলই দাঁড়িয়ে ১০ পয়েন্টে। কেকেআরের আগে রাজস্থানের খেলা রয়েছে মুম্বইয়ের কাছে। সেক্ষেত্রে মুম্বইয়ের কাছে হারতে হবে রাজস্থানকে। শেষ ম্যাচে তখন রাজস্থান নাইটদের বিরুদ্ধে জিতলেও সমস্যা হবে না। অন্য দিকে মুম্বই যদি রাজস্থানকে হারায়, রোহিত শর্মাদের পয়েন্ট হবে ১২। তবে শুক্রবার হায়দরাবাদের কাছে হারতেই হবে মুম্বইকে। সেক্ষেত্রে কেকেআর, রাজস্থান, মুম্বই ও পঞ্জাব, চার দলেরই পয়েন্ট দাঁড়াবে ১২। কিন্তু নেট রান রেট ভাল থাকায় কেকেআর পৌঁছে যাবে প্লে অফে।

আইপিএলের রুদ্ধশ্বাস পরিসমাপ্তির অপেক্ষায় সমর্থকেরা।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget