এক্সপ্লোর

Muralitharan Health Update: অসুস্থ হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি কিংবদন্তি স্পিনার মুরলীধরন

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মেন্টর তিনি। আইপিএলের জন্য এখন ভারতেই আছেন।

চেন্নাই: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মেন্টর তিনি। আইপিএলের জন্য এখন ভারতেই আছেন। আচমকাই অসুস্থ হয়ে পড়লেন মুথাইয়া মুরলীধরন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি অফস্পিনার। তাঁর হৃদপিণ্ডে সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার ছিল তাঁর জন্মদিন। ৪৯ বছর সম্পূর্ণ করলেন তিনি। দেশ-বিদেশের ক্রিকেটার ও অসংখ্য ভক্তদের শুভেচ্ছাবার্তা উপচে পড়েছিল দিনভর। তবে, তার পরের দিন অর্থাৎ রবিবারই জানা গেল যে, হৃদযন্ত্রে সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মুরলীধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে। দেখা হবে তাঁর আর্টারিতে কটা বা কত শতাংশ ব্লকেজ রয়েছে। সেই মতো পরবর্তী চিকিৎসার পদক্ষেপ ঠিক করবেন চিকিৎসকেরা।

মুরলীধরনের অসুস্থ হওয়ার খবর শোনামাত্র সারা বিশ্বের অগণিত ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। 

১৯৭২ সালের ১৭ এপ্রিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে জন্ম। পরবর্তীকালে শ্রীলঙ্কার বিশ্বখ্যাত অফস্পিনার মুরলীধরন হয়ে ওঠেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি। তাঁর কীর্তি ক্রিকেট বিশ্বে অমলিন। টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে সর্বোচ্চ উইকেটের অধিকারি তিনি। ৮০০ টেস্ট উইকেটের পাশাপাশি ওয়ান ডে তে ৫৩৪ উইকেট নিয়েও এভারেস্টের চূড়ায় বসে আছেন মুরলী। তিনিই একমাত্র বোলার টেস্ট ক্রিকেটে যিনি আটশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তবে আরও একটি রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার হাত ঘুরিয়েছেন মুরলীধরন। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বল করার রেকর্ড শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুরলীধরনের। ১৯৯৩ সালে ওয়ান ডে-তে অভিষেক হয়েছিল। মুরলীধরন তাঁর কেরিয়ারে ৩৫০ ওয়ান ডে ম্যাচে ১৮৮১১টি বল করেছেন। ৫৩৪ উইকেট নিয়ে রান দিয়েছেন ১২ হাজার ৩২৬। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। টেস্টেও একাধিপত্য এই স্পিন জাদুকরের। কেরিয়ারে ১৩৩টি টেস্ট ম্যাচে বল করেছেন ৪৪ হাজার ৩৯টি। ৮০০ উইকেট নিয়ে রান দিয়েছেন ১৮ হাজার ১৮০৷ বিশ্বক্রিকেটের ইতিহাসে একটি আলাদা অধ্যায় হয়ে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget