এক্সপ্লোর

IPL 2024 Eliminator: আমাদের হারানোর কী ই বা ছিল! কোন মন্ত্রে রূপকথার প্রত্যাবর্তনে প্লে-অফে পৌঁছয় RCB, জানালেন ম্যাক্সওয়েল?

Royal Challengers Bengaluru: টানা ছয় ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আমদাবাদ: নাগাড়ে ছয় ম্যাচ হেরে এক সময় প্রথম দল হিসাবে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে রূপকথার প্রত্যাবর্তনে টানা ছয় ম্যাচ জিতে চতুর্থ দল হিসাবে প্লে-অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ঠিক কোন জাদুবলে এই অভাবনীয় প্রত্যাবর্তন ঘটল?

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের এলিমিনেটরে (IPL 2024 Eliminator) মাঠে নামার আগে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এই বিষয়ে কথা বলতে গিয়ে দাবি করেন আরসিবির হারানোর কিছুই অবশিষ্ট ছিল না, সেই কারণেই তাঁরা নির্ভীকভাবে নিজেদের খেলাটা খেলতে পেরেছেন। তিনি বলেন, 'গোটা সফরটাই অসাধারণ কেটেছে। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গিয়েছিল। প্রতিটি ম্যাচেই মাঠে নামার আগে আমরা ভাবতাম আমাদের হারানোর আর কী ই বা আছে? তাই অকুতোভয় হয়ে মনোরঞ্জক ক্রিকেট খেলার চেষ্টা করেছি আমরা। গোটা ইনিংসেই রান রেটের কথা মাথায় রেখেছি।'

মরশুমের মাঝপথে ধুঁকতে থাকা দলের পারফরম্যান্স নিয়ে ম্যানেজমেন্ট আলোচনায় বসে এবং অনেক ক্রিকেটারদেরই অপ্রিয় সত্যির মুখোমুখিও হতে হয়। 'আমরা মাঝমরশুমে নিজেদের পারফরম্যান্স নিয়ে আলোচনায় বসেছিলাম। কীভাবে হাল ফেরানো যায়, তা নিয়ে কথাবার্তা হয়। অনেক খেলোয়াড়দেরই অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হয়। এরপরেই আমরা এমন ধরনের ক্রিকেট খেলতে শুরু করি যেটার জন্য আমরা শুরুতে হয়তো প্রস্তুত ছিলাম না। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেইভাবেই ক্রিকেট খেলাটাকে নিজেদের মন্ত্র করে নিই।' জানান ম্যাক্সওয়েল।

মরশুমের প্রথমার্ধে আরসিবির বোলিং নিয়ে কম চর্চা হয়নি। তবে দলের প্রত্যাবর্তনে বোলিং বিভাগের ফর্মে ফেরাও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। দলের হয়ে সর্বাধিক ১৫ উইকেট নিয়েছেন যশ দয়াল (Yash Dayal)। চাপের মুখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিএসকের বিরুদ্ধেও তিনিই শেষ ওভার বল করে দলের জয় সুনিশ্চিত করেন। দয়ালের প্রশংসায় পঞ্চমুখ আরসিবি তারকা। ম্যাক্সওয়েল বলেন, 'ও অনবদ্য পারফর্ম করেছে। আমাদের বোলিংয়ের শিরদাঁড়া, বোলিং আক্রমণের প্রধান ভরসা হয়ে উঠেছে ও। ও কখন, কেমন, কী করতে পারবে, সেই বুঝেই আমরা নিজেদের বোলিং পরিকল্পনা তৈরি করি। ইনিংসের শুরুতে হোক বা শেষ, সবসময়ই কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করেছে ও। এই বিষয়টা আমরা বিগত বছরগুলিতে এত ধারাবাহিকতার সঙ্গে করতে পারিনি।'

এখন প্রশ্ন একটাই রাজস্থান রয়্যালসকে হারিয়ে সাতে সাত করে আরসিবি কোয়ালিফায়ার ২-এ নিজেদের জায়গা পাকা করতে পারে কি না। 

আরসিবি বনাম রাজস্থান রয়্যালসের এলিমিনেটরের সমস্ত আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আরও পড়ুন: আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট হওয়া উচিত নয়, মত ইংল্যান্ড অধিনায়ক বাটলারের 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget