এক্সপ্লোর

GST New Rates: একেবারে ৪০%! মাঠে গিয়ে ম্যাচ দেখা আরও মহার্ঘ হল, GST-র খাঁড়া নামল আইপিএলের টিকিটেও

GST Affect on IPL, Cricket: এতদিন পর্যন্ত আইপিএলের কোনও ম্যাচ দেখতে হলে টিকিটমূল্যে ২৮ শতাংশ জিএসটি দিতে হত। তবে সেই জিএসটির পরিমাণ ২৮ থেকে বেড়ে ৪০ শতাংশ করা হয়েছে।

নয়াদিল্লি: গতকাল রাতেই GST নিয়ে (GST Rate) কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২% ও ২৮% GST স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। তবে ৫%, ১৮% স্ল্যাবের পাশাপাশি, Sin and luxury Goods-এর জন্য ৪০% স্ল্যাবের অনুমোদন দিয়েছে কাউন্সিল। এই নতুন স্ল্যাবের জন্য একদিকে যেমন চকোলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, ছোট গাড়ি, ৩৫০ সিসির সমান বা তার কম মোটরসাইকেলের দাম কমেছে, তেমন কিন্তু বেশ কিছু জিনিসের দামও বেড়েছে। দুর্ভাগ্যবশত এর মধ্যেই পড়ছে লাইভ ম্যাচ দেখার টিকিটও।

এতদিন পর্যন্ত আইপিএলের কোনও ম্যাচ দেখতে হলে টিকিটমূল্যে ২৮ শতাংশ জিএসটি দিতে হত। তবে সেই জিএসটির পরিমাণ ২৮ থেকে বেড়ে ৪০ শতাংশ করা হয়েছে। এর ফলেই ক্যাসিনো, বিভিন্ন লাক্সারি দ্রব্যাদির পাশাপাশি লাইভ ম্যাচ দেখার টিকিট দামও বাড়তে চলেছে। কোনও আইপিএল টিকিটের দাম যদি আগে ১০০০ টাকা ধার্য করা হত, তাহলে ১৮ শতাংশ জিএসটি দিয়ে সেই টিকিটের দাম পড়ত ১২৮০ টাকা। তবে জিএসটি পরিকাঠামো বদলানোয় এবার থেকে তা ১৪০০ টাকা পড়বে। ৫০০ টাকার টিকিটে ৬৪০ টাকার বদলে ৭০০ টাকা দিতে হবে। 

তাহলে কি এবার থেকে ভারতীয় দলের ক্রিকেট ম্য়াচ দেখতে গেলেও বাড়তি টাকা দিতে হবে? উত্তর না। সব ধরনের ক্রিকেট ম্যাচের টিকিটের দাম কিন্তু বাড়ছে না। সাধারণ ক্রিকেট ম্য়াচে আগে যেমন ১৮ শতাংশ জিএসটি পড়ত, এখনও তেমনই জিএসটি পড়বে। তবে আইপিএলকে প্রিমিয়াম স্পোর্টিং ক্যাটাগরিতে রাখা হয়েছে, ফলে এটি লাক্সারি বিভাগে পড়ে যায়। সেই কারণেই এই মেগা টুর্নামেন্টের টিকিটেরই দাম বাড়তে চলেছে। শুধু যে টিকিটের দামই বাড়বে, তাই নয়। এই নতুন পরিকাঠামোয় স্টেডিয়াম চার্জ এবং অনলাইনে টিকিট বুকিংয়ের জন্যও বাড়তি টাকা দিতে হবে দর্শকদের। অর্থাৎ সব মিলিয়ে মহার্ঘ আইপিএলের টিকিট।

তবে একদিকে যেমন আইপিএলের ম্যাচের টিকিটের দাম বাড়ছে, সেখানে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকদের বাড়তি টাকা গুণতে হবে না। এক্ষেত্রে আগের মতোই ১৮ শতাংশ জিএসটি দিতে হব, বরং ১০০ টাকার কম দামের টিকিটে জিএসটি কমছে। ১০০টাকা অবধি টিকিটে ১৮ নয়, মাত্র পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে। 

GST-র এই বদলের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বড় ছাড়ের ঘোষণার পরেই তেজি শেয়ার বাজার। বাজার খুলতেই চড়ল সেনসেক্স। বাড়ছে নিফটিও। ডলারের তুলনায় বাড়ল টাকার দাম। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget