এক্সপ্লোর

MS Dhoni: ব্র্যাড পিটের চরিত্রের সঙ্গে তুলনা, ক্যাপ্টেন কুলকে নিয়ে অবাক করা তথ্য দিলেন হাসি

IPL 2024, Chennai Super Kings: ৪৮ বছর বয়সি প্রাক্তন অজি ওপেনার সিএসকের ব্য়াটিং কোচ। একসময়ে ধোনির নেতৃত্বেই আইপিএলে খেলেছেন। এবার তিনি কোচের ভূমিকায়।

চেন্নাই: হলিউডের জনপ্রিয় একটি ছবি দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন। সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ব্র্যাড পিট। ছবিতে দেখা যায় ব্র্যাড একটি বিরল রোগের শিকার। যেখানে জন্মের সময়ই তিনি দেখতে অনেকটা আশি বছরের বৃদ্ধের মত ছিলেন। কিন্তু যত তাঁর বয়স বাড়ে ততই তিনি সুদর্শন পুরুষ হয়ে ওঠেন। বয়স যত বাড়তে থাকে, ততই শারীরিক শক্তিও বাড়তে থাকে ব্র্যাডের। ছবিতে মুখ্য চরিত্রের নাম ছিল বেঞ্জামিন বাটন। এবার সেই চরিত্রের সঙ্গেই মহেন্দ্র সিংহ ধোনির তুলনা করলেন মাইক হাসি।

৪৮ বছর বয়সি প্রাক্তন অজি ওপেনার সিএসকের ব্য়াটিং কোচ। একসময়ে ধোনির নেতৃত্বেই আইপিএলে খেলেছেন। এবার তিনি কোচের ভূমিকায়। ধোনি এখনও ৪২ বছরে ক্রিকেট খেলে যাচ্ছেন। হাসি বলছেন, ''ধোনি দারুণ প্রস্তুতি নিচ্ছে। ওঁর হাঁটুর পরিস্থিত আগের থেকে অনেক ভাল এখন। আমি অবশ্যই বলব ও বেঞ্জামিন বাটন। দিনে দিনে আরও বেশি ফিট ও তরতাজা হয়ে উঠছে।''

আগে যেমন ক্ষিপ্রতা ছিল রানিং বিট্যুইন দ্য উইকেটের ক্ষেত্রে, তেমনটা এখনও আশা করা ভুল, এটাও মনে করিয়ে দিচ্ছেন হাসি। তিনি বলছেন, ''ধোনির বয়স হাজার হলেও বেড়েছে। আগের মত ক্ষিপ্রতা ওঁর রানিং বিট্যুইন দ্য উইকেটের মধ্যে দেখা যাবে না। কিন্তু একটা ইনিংসে দৌড়াতে সেভাবে না পারলেও ও বল মাঠের বাইরে পাঠাতে এখনও ওস্তাদ। অনুশীলনেও তা দেখা যাচ্ছিল। যা খুবই খুশির খবর আমাদের জন্য।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

উল্লেখ্য়, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৭ তম মরশুম। প্রথম ম্য়াচেই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তাঁদের প্রতিপক্ষ আরসিবি। পি চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠেই চেন্নাই এবার তাঁদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে। প্রথম ম্য়াচেই ধোনি বনাম বিরাট ডুয়েল দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা। আরসিবি এবার তাঁদের দলে নিয়েছে বেশ কয়কজন তারকা ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাঁদের মধ্য়ে রয়েছেন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলের মত তারকা। এছাড়াও মঈন আলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার মত অভিজ্ঞ ক্রিকেটাররা তো আছেনই। গত মরশুমে ফাইনালে গুজরাতকে হারিয়ে পঞ্চবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget