এক্সপ্লোর

MS Dhoni: এটাই কি শেষ মরশুম ধোনির? আইপিএলের মাঝেই কী বার্তা দিচ্ছে সিএসকে শিবির?

লিগ পর্বের শেষ দুই ম্যাচের পর এই কিংবদন্তি ক্রিকেটার অবসর নেবেন বলেও জল্পনা সামনে এসেছে। কিন্তু চেন্নাই দলের কর্মকর্তা এবং ধোনির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বার্তা আসেনি।

চেন্নাই: আইপিএলে এবারের মত প্লে অফের সম্ভাবনা শেষ চেন্নাই সুপার কিংসের। কিন্তু এরমধ্যেই সবার মনে একটাই প্রশ্ন, মহেন্দ্র সিংহ ধোনি কি আগামী মরশুমেও আইপিএলে খেলবেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে? চলতি মরশুমে দলের খারাপ পারফরম্য়ান্সের পর মনে করা হচ্ছিল যে এবারই হয়ত ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। লিগ পর্বের শেষ দুই ম্যাচের পর এই কিংবদন্তি ক্রিকেটার অবসর নেবেন বলেও জল্পনা সামনে এসেছে। কিন্তু চেন্নাই দলের কর্মকর্তা এবং ধোনির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বার্তা আসেনি।

সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক এখনই অবসর নিক, এমনটা চাইছেন না ফ্র্যাঞ্চাইজির কর্তারা। তরুণ ক্রিকেটারদের সঙ্গে একটি শক্তিশালী দল গঠন করে তবেই অবসর নেবেন ধোনি, এমনটাই মনে করছেন সিএসকে কর্তারা। চলতি মরশুমে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে আইপিএলে খেলছিল শুরুতে সিএসকে। কিন্তু চোটের জন্য রুতুরাজ ছিটকে যান। কিন্তু এরপরই ধোনির নেতৃত্বে খেলা শুরু করে চেন্নাই সুপার কিংস। তবে পারফরম্য়ান্সে একেবারেই উন্নতি হয়নি দলের। ১২ ম্যাচ খেলে মাত্র ৩টি ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছে এখনও পর্যন্ত সিএসকে। ঝুলিতে ৬ পয়েন্ট পুরে নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। 

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস ম্য়াচে মাঠে এসেছিলেন ধোনির বাবা, মা। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করছিলেন যে আর হয়ত আইপিএলে খেলবেন না এমএসডি। তবে সেই জল্পনায় জল ঢেলে দেন স্বয়ং ধোনিই। তাঁকে বলতে শোনা যায় যে তাঁর শরীর যতদিন দেবে, তিনি ততদিনই খেলবেন এবং আগেভাগে বেশি দূরের কথা তিনি ভাবতে চাইছেন না, বরং এক এক বছর করেই এগোতে চান। আইপিএলের রেকর্ড খেতাবজয়ী অধিনায়ক বলেন, 'না এখনই সময়টা আসেনি। আমি তো আইপিএলে এখনও খেলছি। জিনিসপত্র খুব সহজ সরল রাখতেই আমি পছন্দ করি। আমি এক এক বছর করে এগোচ্ছি। আমি এখন ৪৩। আইপিএল শেষ হতে হতে ৪৪ বছর হয়ে যাবে। তো তারপর আমার সামনে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য আরও ১০ মাস সময় থাকবে। তবে সিদ্ধান্তটা আমি নেব না। সিদ্ধান্তটা নেবে আমার শরীর। তাই এক এক বছর ধরে এগোচ্ছি। দেখা যাক কী হয়।'

আরও পড়ুন: ''আরসিবি ফাইনালে উঠলে আমি অবশ্যই ...'', আইপিএলের মাঝেই বিরাটকে কী প্রমিস করলেন এবিডি?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget