এক্সপ্লোর

Rajat patidar milestone: ম্য়াচ হারলেও পাঞ্জাব ম্য়াচে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন রজত পাতিদার

IPL 2025: ২০২১ সালে লুভনিথ সিসোদিয়ার পরিবর্ত হিসেবে আরসিবি শিবিরে যোগ দিয়েছিলেন রজত পাতিদার। এরপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি। দলের নির্ভরযোগ্য সদস্য হওয়া থেকে শুরু করে এই মুহূর্তে দলের অধিনায়কও রজত।

বেঙ্গালুরু: অধিনায়ক হিসেবে শুরুটা দারুণ করেছিলেন। তাঁর নেতৃত্বে আরসিবি একের পর এক ম্য়াচ জিতেছে এই মরশুমে শুরুর দিকে। কিন্তু হঠাৎ করেই গত কয়েকটি ম্য়াচে তাল কেটেছে। গতকাল শুক্রবার তো ঘরের মাঠ চিন্নাস্বামীতে ব্যাটিং অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়েছে। অবশ্য দল হারলেও নিজে ব্যাট হাতে ১৮ বলে ২৩ রানের ইনিংস খেলেছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার (Rajat Paridar)। আর তার সঙ্গে সঙ্গেই রেকর্ডও গড়ে ফেলেছেন ডানহাতি এই তরুণ ব্যাটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে আইপিএলে (IPL) ১০০০ রান পূরণ করলেন রজত। এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে এর আগে আর মাত্র দুজন ভারতীয় হাজার রান পূরণ করেছিলেন। তাঁরা হলেন বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কল। বিরাটের ঝুলিতে ২৫৯ ম্য়াচে ৮২৫৩ রান। যা আইপিএলের ইতিহাসেও সর্বাধিক রান। আর দেবদত্ত এই ফ্র্যাঞ্জাইজির জার্সিতে ৩৫ ম্য়াচে ১০০৩ রান করেছেন। রজতের ঝুলিতে ৩৪ ম্য়াচে ১০০১ রান। 

২০২১ সালে লুভনিথ সিসোদিয়ার পরিবর্ত হিসেবে আরসিবি শিবিরে যোগ দিয়েছিলেন রজত পাতিদার। এরপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি। দলের নির্ভরযোগ্য সদস্য হওয়া থেকে শুরু করে এই মুহূর্তে দলের অধিনায়কও রজত।

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে দ্রুততম হাজার রানের মাইলস্টোনও পূরণ করে ফেলেছেন রজত পাতিদার। এই তালিকায় তিনি টেক্কা দিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াডকে। রজত ৩০ ইনিংসে ১০০০ রান পূরণ করলেন। শীর্ষে আছেন এই তালিকায় গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। তিনি ২৫ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন।

এদিকে, চিন্নাস্বামীতে লজ্জার রেকর্ড গড়ল আরসিবি। এতদিন ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড ছিল দিল্লির দখলে। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ৪৫টি ম্যাচ হেরেছিল। সেটিই ছিল এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনও দলের সবচেয়ে বেশি হোমগ্রাউন্ডে ম্য়াচ হারার রেকর্ড। কিন্তু শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে হারের সঙ্গে সঙ্গে সেই রেকর্ডের মালিক এখন রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামীতে এই নিয়ে ৪৬ তম ম্য়াচ হারল বিরাট বাহিনী। এই হারের সঙ্গে সঙ্গে আরসিবি ৭ ম্য়াচে ঝুলিতে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চার নম্বর পজিশনে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলে। 

আরও পড়ুন: ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget