এক্সপ্লোর

IPL 2021: মাঠে নেমেই নতুন এই মাইলস্টোন ছুঁলেন অশ্বিন

IPL 2021: টি-টোয়েন্টি ফর্ম্যাটে আড়াইশো উইকেটের মালিক হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে মাঠে নেমে এই মাইলস্টোন ছুঁলেন অশ্বিন।

আবু ধাবি: মাঠে নামলেন। উইকেট পেলেন। আর একইসঙ্গে মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আড়াইশো উইকেটের মালিক হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে মাঠে নেমে এই মাইলস্টোন ছুঁলেন অশ্বিন।

রাজস্থানের বিরুদ্ধে নিজের প্রথম ওভারেই এই কীর্তি গড়েন অশ্বিন। রাজস্থানের ব্যাটার ডেভিড মিলারকে আউট করেন তিনি। তাঁর বলে স্ট্যাম্প আউট হন প্রোটিয়া ক্রিকেটার। অশ্বিনের ঘূর্ণি মিস করেন মিলার। উইকেটের পেছনে ঋষভ পন্থ কোনও ভুল করেননি। আর এই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে আড়াইশো উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। 

 

এদিকে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ৩৩ রানে জয় ছিনিয়ে নিল ঋষভ পন্থের দল। প্রথম ব্যাট করে বোর্ডে ১৫৪ রান তুলেছিল দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২১ রানই বোর্ডে তুলতে সক্ষম হল সঞ্জু স্যামসনের রাজস্থান। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ১০ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল ঋষভ পন্থের দল। প্লে অফও প্রায় নিশ্চিত করে ফেলল তাঁরা। 

এদিন রাজস্থানের বোলিং বাহিনী দিল্লিকে বেশি রান বোর্ডে তুলতে দেয়নি। শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে আড়াইশোর গণ্ডি পার করে দিল্লি। শ্রেয়স দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন। অল্প রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তা সত্ত্বেও ব্যাট হাতে ব্যর্থ রয়্যালস। একমাত্র ব্যতিক্রম সঞ্জু স্যামসন নিজে। নিজে ৫৩ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন সঞ্জু। কিন্তু দলকে জেতাতে পারলেন না। এদিন রাজস্থান শিবিরের কোনও ব্যাটারই ক্রিজে টিকতে পারেননি। ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget