এক্সপ্লোর

IPL 2021 Qualifier 1, DC vs CSK Highlights: দুবাইয়ে দিল্লি বধ, বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে আইপিএল ফাইনালে তুললেন ধোনি

IPL 2021 Qualifier 1, DC vs CSK Highlights: এদিনও তার ব্যতিক্রম হল না। ৬ বলে ১৩ রান দরকার ছিল। সেই ম্যাচ ২ বল বাকি থাকতেই জিতিয়ে দিলেন এমএসডি। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।

দুবাই: একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে। আর ওস্তাদের নাম যদি হয় মহেন্দ্র সিংহ ধোনি, তবে তো কথাই নেই। বয়স বেড়েছে, কিন্তু এখনও যে খিদেটা একইরকম তা বুঝিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। মহেন্দ্র সিংহ ধোনি মানেই অসম্ভবকে সম্ভব করে তোলা। এদিনও তার ব্যতিক্রম হল না। ৬ বলে ১৩ রান দরকার ছিল। সেই ম্যাচ ২ বল বাকি থাকতেই জিতিয়ে দিলেন এমএসডি। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএলের ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। রবিবার দুবাইয়ে ৪ উইকেটে তারা হারিয়ে দিল দিল্লিকে। 

১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই এদিন আনরিচ নোখিয়ার বলে আউট হয়ে ফিরে যান ফাফ ডু প্লেসি। কিন্তু এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন রুতুরাজ গায়কোয়াড ও রবিন উথাপ্পা। দু জনে মিলের দলের স্কোর একশোর গণ্ডি পার করে দেন। ২ জনেই অর্ধশতরানও পূরণ করেন। উথাপ্পা ৬৩ রানে প্যাভিলিয়ন ফেরেন। অন্যদিকে রুতুরাজ ৭০ রান করে আউট হন। একটা সময় মনে হচ্ছিল যে হেসেখেলে জয় ছিনিয়ে নেবে সিএসকে। কিন্তু পরপর সেখান থেকে উইকেট হারাতে থাকে তারা। তবে ধোনি ক্রিজে আসার পর আর চাপ বাড়েনি সিএসকের। ৬ বলে ১৮ রান করে ম্যাচের শেষে অপরাজিত থাকেন ধোনি। 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। চলতি আইপিএলে এর আগের ২ বারের সাক্ষাতে একবারও দিল্লির বিরুদ্ধে জয় পায়নি সিএসকে। কিন্তু এই ম্যাচে জয় পেলে সরাসরি ফাইনালের টিকিট পাওয়া যাবে। এমএসের সিদ্ধান্ত যে ঠিক ছিল, তার প্রমাণ দিয়েছিলেন বোলাররাও। একের পর এক দিল্লির ব্যাটিং লাইন আপের প্রত্যেকেই প্যাভিলিয়নে ফিরতে থাকেন। তবে পৃথ্বী শ ছিলেন ব্যতিক্রম। তিনি ৩৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। শিখর ধবন, শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেল প্রত্যেকেই ব্যর্থ হন। তবে ঋষভ পন্থ এসে খেলার সামাল দেন। হেটমায়েরকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড সচল রাখার কাজটা করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলে যখন আউট হন পন্থ, তখন তাঁর নামের পাশে ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা। হেটমায়েরও তাঁর ৩৭ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা মারেন। চেন্নাই বোলারদের মধ্যে এদিন ২ উইকেট নেন জশ হ্যাজেলউড। ১টি করে উইকেট নেন ডোইয়েন ব্র্যাভো, মঈন আলি ও রবীন্দ্র জাদেজা। তবে চেন্নাইয়ের আরও ২ তারকা বোলার দীপক চাহার ও শার্দুল ঠাকুর এই ম্যাচে কোনও উইকেট পাননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget