এক্সপ্লোর

IPL 2022: আইপিএলে করোনাবিধি ভাঙলেই কড়া শাস্তি, হুঁশিয়ারি বোর্ডের

IPL News: গতবারের সেই ধাক্কা এবার আর চায় না বোর্ড (BCCI)। যে কারণে প্রত্যেক দলের জন্য কড়াকড়ি করা হচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙলে বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে সকলের জন্য।

মুম্বই: গত আইপিএলের (IPL) স্মৃতি এখনও সকলের মনে টাটকা। যখন জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ির মধ্যে দেশের মাটিতে শুরু হয়েছিল টুর্নামেন্ট। কিন্তু মাঝপথে বজ্র আঁটুনি ভেঙে হানা দিয়েছিল করোনা। আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল টুর্নামেন্ট। পরে টুর্নামেন্টের বাকি অংশ শেষ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।

গতবারের সেই ধাক্কা এবার আর চায় না বোর্ড (BCCI)। যে কারণে প্রত্যেক দলের জন্য কড়াকড়ি করা হচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙলে বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে সকলের জন্য। প্রত্যেক দলকে এ নিয়ে সতর্ক করে চিঠিও দিয়েছে বোর্ড।

জানা গিয়েছে, কোনও দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ করোনাবিধি ভাঙলে তাঁকে এক সপ্তাহের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হবে। শুধু তাই নয়, সেই সময়ে দলের যতগুলি ম্যাচ হবে, সেগুলির ম্যাচ ফি কেটে নেওয়া হবে সংশ্লিষ্ট খেলোয়াড় বা সাপোর্ট স্টাফদের থেকে। দ্বিতীয়বার করোনাবিধি ভাঙলে এক সপ্তাহের কোয়ারেন্টিন, ম্যাচ ফি কাটার পাশাপাশি এক ম্যাচ নির্বাসনও করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটার বা সাপোর্ট স্টাফকে। তৃতীয়বার একই অপরাধ করলে দোষীকে টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করা হবে।

পাশাপাশি সমস্ত দলকে বলে দেওয়া হয়েছে যে, জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙে কাউকে শিবিরে ঢুকতে দেওয়া হলে মোটা অঙ্কের জরিমানা করা হবে। প্রথমবার নিয়ম ভাঙলে এক কোটি টাকা জরিমানা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে সংশ্লিষ্ট দলের এক পয়েন্ট কাটা যাবে। তৃতীয়বার এই অপরাধ করলে দলের দুই পয়েন্ট কাটা যাবে। যা হয়তো বদলে দেবে প্লে অফের ভাগ্য।

দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে কেকেআর। বুধবার সেই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। সব দলই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget