এক্সপ্লোর

CSK vs DC, Match Highlights: গুরুর দলের কাছে ৯১ রানে পরাস্ত শিষ্যরা

IPL 2022: শিষ্যের দলকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলেব ধেনিরা। চেন্নাই সুপার কিংসের ২০৮/৬ তাড়া করতে নেমে মাত্র ১১৭ রানে শেষ দিল্লি। চেন্নাই বোলারদের মধ্যে তিন উইকেট মঈন আলির।

মুম্বই: এই ম্যাচকে বলা হয় গুরু-শিষ্যের লড়াই। কারণ একদিকে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। অন্যদিকে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। সেই পন্থ, জাতীয় দলে যাঁকে ধোনির উত্তরসূরি মনে করা হয়।

সেই ম্যাচে শিষ্যের দলকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলেব ধেনিরা। চেন্নাই সুপার কিংসের ২০৮/৬ তাড়া করতে নেমে মাত্র ১১৭ রানে শেষ দিল্লি। চেন্নাই বোলারদের মধ্যে তিন উইকেট মঈন আলির।

পয়েন্ট টেবিলে দল ৯ নম্বরে। তবু এবারের আইপিএলে (IPL) রেকর্ড গড়ল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। একমাত্র দল হিসাবে এবারের আইপিএলে চারবার দুশো পেরল সিএসকে-র স্কোর। রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সিএসকে তুলল ২০৮/৬। ম্যাচ জিততে ২০৯ রান তুলতে হতো ঋষভ পন্থদের।

আর ধোনিদের বড় ইনিংসের নায়ক ডেভন কনওয়ে। ইনিংস ওপেন করতে নেমে ৪৯ বলে ৮৭ রান করলেন তিনি। কনওয়ের ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। কনওয়েকে যোগ্য সঙ্গত করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৩৩ বলে ৪১ রান করলেন তিনি। রুতুরাজের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। সিএসকে-র দুই ওপেনার মিলে ১১ ওভারে ১১০ রান যোগ করেন। সেখানেই মোটামুটি ঠিক হয়ে যায় যে, বড় স্কোর করবে সিএসকে। তিন নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন শিবম দুবেও। ১৯ বলে ৩২ রান করেন তিনি। মাত্র ৮ বলে ১টি চার ও জোড়া ছক্কা মেরে ২১ রান করে অপরাজিত ছিলেন ধোনি।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। পন্থও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।

দিল্লি বোলারদের মধ্যে এনরিক নোখিয়া ৩ উইকেট পেলেও ৪২ রান খরচ করেছেন। খলিল আমেদের ২ উইকেট। এক  উইকেট মিচেল মার্শের।

আরও পড়ুন: ধোনি নয়, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার কথা ছিল যুবরাজের? ফাঁস হল চাঞ্চল্যকর ঘটনা

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget