এক্সপ্লোর

DC vs PBKS, Match Preview: করোনা আতঙ্কের মধ্যেই আজ দিল্লি-পাঞ্জাব দ্বৈরথ, পাল্টে গেল মাঠ

IPL 2022: ফের আইপিএলে (IPL) করোনার রক্তচক্ষু। আক্রান্ত দিল্লি ক্যাপিটালস (DC) শিবিরের বেশ কয়েকজন। সেই আতঙ্কের আবহেই আজ, বুধবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি পাঞ্জাব কিংস।

মুম্বই: ফের আইপিএলে (IPL) করোনার রক্তচক্ষু। আক্রান্ত দিল্লি ক্যাপিটালস (DC) শিবিরের বেশ কয়েকজন। সেই আতঙ্কের আবহেই আজ, বুধবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি পাঞ্জাব কিংস (PBKS)। করোনা সংক্রমণ ঠেকাতে যে ম্যাচ পুণেতে হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত মাঠ বদলে হচ্ছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে।

করোনার রক্তচক্ষু

আইপিএল-এর (IPL) মাঝপথে ফের থাবা বসিয়েছে করোনাভাইরাস (Coronavirus)। কয়েকদিনের ব্য়বধানে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দু’জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে দিল্লির ম্যাচ পুণে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ের (Mumbai) ব্র্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium)। আইপিএল-এ ফের করোনাভাইরাস হানা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় এই টি-২০ প্রতিযোগিতা বাতিল করার দাবি উঠেছে। নানা মিম দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং ‘ক্যান্সেল আইপিএল’ (Cancel IPL)।

দিল্লি শিবিরে হানা

প্রথমে করোনা আক্রান্ত হন দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট। এরপর সংক্রমিত হয়েছেন এক ক্রিকেটার। সূত্রের খবর, তিনি মিচেল মার্শ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য দিল্লির ক্রিকেটারদের পুণেতে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা মুম্বইয়েই থেকে যান। দিল্লির সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের একাধিকবার করোনা পরীক্ষা করা হচ্ছে। সবার দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁদের স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে খবর।

গত মরসুমের তিক্ততা

গত মরসুমে আইপিএল চলাকালীন করোনা আক্রান্ত হন চারজন ক্রিকেটার। প্রথমে ভারতে হচ্ছিল এই প্রতিযোগিতা। কিন্তু দেশে করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ২৯টি ম্যাচ হওয়ার পরেই থমকে যায় আইপিএল। সেপ্টেম্বর-অক্টোবরে বাকি ম্যাচগুলি হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। এবার অবশ্য দেশেই শুরু হয়েছে আইপিএল। গতবারের মতোই এবারও কি এই প্রতিযোগিতা মাঝপথে থমকে যাবে? সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা শুরু হয়েছে।

সমান-সমান

দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস কার্যত এক জায়গায় দাঁড়িয়ে। দুই দলই নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। হেরেছে তিন ম্যাচ। দিল্লির সমস্যা ধারাবাহিকতার অভাব। চোট-আঘাতে জর্জরিত শিবির। এখনও পর্যন্ত আইপিএলের ৫ ম্যাচে ১৯ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয়েছে পন্থদের। পাঞ্জাবের সমস্যা বোলিং। একমাত্র কাগিসো রাবাডা ও রাহুল চাহার ছাড়া কেউই বল হাতে তেমন সফল নন। ওডিয়েন স্মিথ প্রত্যেক ওভারে প্রায় ১২ রান করে খরচ করছেন। অর্শদীপ সিংহ রান আটকালেও উইকেট তুলতে পারছেন না। ময়ঙ্ক অগ্রবাল চোটের জন্য আগের ম্যাচে খেলেননি। তিনি বুধবার খেলেন কি না, সেটাও দেখার। তিনি না খেললে পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন শিখর ধবন।

মা হতে চলেছেন, রুশ সুন্দরীর ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget