এক্সপ্লোর

IPL 2022: আইপিএলের মুখোমুখি মহারণে রাজস্থান না কলকাতা, কে এগিয়ে?

IPL 2022: অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ২০১২ ও ২০১৪ সালে খেতাব জিতেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। 

মুম্বই: সেই ২০০৮ সালে প্রথম আইপিএলে চ্য়াম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। প্রয়াত শেন ওয়ার্নের নেতৃত্বে খেতাব ঘরে তুলেছিল তারা। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে খেতাব জিতেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। ২ টো দল টুর্নামেন্টে গত ১৫ বছরের মোট কতবার পরস্পর মুখোমুখি হয়েছে? কে এগিয়ে রয়েছে? 

একনজরে ২ দল

মোট ম্যাচ: এখনও পর্যন্ত ২৫টি ম্যাচ ২ দল মুখোমুখি হয়েছে

কলকাতা নাইট রাইডার্স জয়ী: ১৩টি ম্যাচে কেকেআর জিতেছে

রাজস্থান রয়্যালস জয়ী: মোট ১১ ম্যাচে রাজস্থান জিতেছে

ফল হয়নি: ১টি ম্যাচ কোনও ফল হয়নি

রাজস্থান রয়্যালস

শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে সঞ্জু স্যামসনের দলকে। রাজস্থানের মিডল অর্ডারকে ভেঙে দিয়েছিল গুজরাতের বোলিং ব্রিগেড। ৩৭ রানে হারতে হয় রাজস্থানকে। ওপেনিংয়ে জস বাটলার একা দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন বারবার। মিডল অর্ডারে কিছুটা শিমরন হেটমায়ের রয়েছেন। তবে সঞ্জু স্যামসন ও দেবদত্ত পড়িক্কলের অফফর্ম চিন্তায় রাখবে রাজস্থানকে। বোলিং বিভাগে অবশ্য দলের প্লাস পয়েন্ট চাহালের ফর্মে থাকা। এবার রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলছেন এই লেগি। আর প্রতি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি। পেস বোলিং বিভাগে প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছেন। বিদেশি কোটায় ট্রেন্ট বোল্ট অনায়াসেই থাকবেন দলে। এদিন বোল্টের বোলিংয়ের ওপর নির্ভর করছে অনেক কিছু। 

কলকাতা নাইট রাইডার্স

এদিকে, শেষ ২ টো ম্যাচ হেরে গিয়েছে কলকাতা। প্রথম ম্য়াচে দারুণ ইনিংস খেলার পর আর ফর্মে নেই অজিঙ্ক রাহানে। আগের ম্যাচে তাঁকে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ারও এবার ফর্মে নেই। নাইটদের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমে সাফল্য পাননি অ্যারন ফিঞ্চ। উইকেট কিপার ব্য়াটার হিসেবে শেল্ডন জ্যাকসন ও স্যাম বিলিংসের মধ্যে কেউই রান পাচ্ছেন না। কলকাতা এদিনের ম্য়াচে একাদশে বদল আনতে পারে। সেক্ষেত্র টিম সাউদিকে খেলানো হতে পারে প্রথম একাদশে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget