এক্সপ্লোর

IPL 2022: বিদেশিদের টেক্কা দিচ্ছেন ভারতীয়রা, পার্পল ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে কারা?

IPL 2022: বোলিং হোক বা ব্যাটিং, যে কোনও ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবার ভারতীয় দলের তরুণ তারকারা। গতি দিয়ে উমরান মালিক প্রতিপক্ষ ব্যাটারদের ঘুম কেড়ে নিয়েছেন।

মুম্বই: আইপিএলে লিগ পর্যায়ের অর্ধেক ম্যাচ প্রায় খেলা হয়ে গিয়েছে। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের তুলে ধরেছে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে হারতে হয়েছে তাদের। অন্যদিকে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে ভারতীয় তরুণরা উঠে এসেছে দারুণভাবে। ব্যাটিংয়ে আয়ুশ বাদোনি, অনুজ রাওয়াত, সরফরাজ খানরা যেমন রয়েছেন। তেমনই বোলিং ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি নজর কেড়েছেন উমরান মালিক। আগুনের গোলার মত গতিতে বিপক্ষ দলের ব্য়াটারদের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। তবে কারা রয়েছেন এবারের টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারির তালিকায়। এক নজরে দেখে নেওয়া যাক  -

যুজবেন্দ্র চাহাল: এখনও পর্যন্ত টুর্নামেন্টে পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল। ৮ ম্যাচে এখনও পর্যন্ত ১৮ উইকেট তুলে নিয়েছেন তিনি। এবার রাজস্থান রয়্য়ালসের হয়ে খেলছেন হরিয়ানার এই লেগস্পিনার। ইকনমি ৭.০৯।

কুলদীপ যাদব: ৮ ম্যাচে ১৭ উইকেট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব। এবার কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পর দিল্লি ক্যাপিটালস তাঁকে তুলে নিয়েছিল আইপিএল থেকে। ইকনমি ৮.০৮।

উমরান মালিক: গতি দিয়েই চমকে দিয়েছেন সবাইকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচে আইপিএল কেরিয়ারের প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও গড়েছেন। ৮ ম্যাচে এখনও পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন জম্মু কাশ্মীরের তরুণ এই পেসার। ইকনমি ৭.৯৬

টি নটরাজন: সানরাইজার্স হায়দরাবাদের আরেক তারকা পেসার টি নটরাজন রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। তিনিও ৮ ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়েছেন এখনও পর্যন্ত। ইকনমি ৮.৪১।

উমেশ যাদব: কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদব এবার পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে এখনও পর্যন্ত পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৯ ম্যাচে ১৪ উইকেট। ইকনমি ৭.২৭।

আরো পড়ুন: বাটলার না পোলার্ড, আজ ২২ গজে কার ব্যাটে ঝড়় উঠবে, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

সেরা শিরোনাম

Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
Angkrish Raghuvanshi: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget