এক্সপ্লোর

IPL 2022: শাহরুখের দল ছেড়ে দিয়েছে, স্ট্রাইক রেট নিয়ে কী বলছেন শুভমন?

আইপিএলে (IPL) তাঁর অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে। কিন্তু গত দুই মরসুমে নাইটদের জার্সিতে  ওপেনার হিসাবে তাঁর স্ট্রাইক রেট ১১৮.৪৫।

মুম্বই: আইপিএলে (IPL) তাঁর অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে। কিন্তু গত দুই মরসুমে নাইটদের জার্সিতে  ওপেনার হিসাবে তাঁর স্ট্রাইক রেট ১১৮.৪৫। এবার নিলামের আগেই শুভমন গিলকে (Shubman Gill) ছেড়ে দিয়েছিল কেকেআর। তবে নিলামের টেবিলে উঠতে হয়নি। নিলামের আগেই তাঁকে দলে নেয় গুজরাত টাইটান্স।

নতুন দলের জার্সিতে আইপিএলে নামার আগে শুভমন অবশ্য স্ট্রাইক রেট নিয়ে বিতর্ককে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, 'পরিস্থিতি অনুযায়ী এটা পাল্টায়। ব্যাট করতে যাওয়ার সময় লক্ষ্যও সব সময় এক থাকে না। পাল্টাতে থাকে। প্রত্যেক ইনিংসে এক মানসিকতা থাকতে পারে না। উইকেট আলাদা হতে পারে। সেই অনুযায়ী পরিকল্পনা আলাদা হতে পারে। খেলোয়াড় হিসাবে সেটা চ্যালেঞ্জ আর প্রত্যেক ইনিংসে এক মানসিকতা নিয়ে মাঠে নামলে প্রতিপক্ষ শিবিরের কৌশল ঠিক করতে সুবিধা হয়।'

গুজরাত টাইটান্সে মেন্টর হিসাবে গ্যারি কার্স্টেনকে পাবেন শুভমন। বলছেন, 'ওঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। নিজেকে ঘষামাজা করে নিতে পারব নতুন করে।' কেরিয়ারে ৭০টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৫২ ইনিংসেও খেলেছেন ওপেনার হিসাবে। শুভমন অবশ্য জানিয়েছেন, দলের প্রয়োজনে যে কোনও পোজিশনে ব্যাট করতে রাজি তিনি।

এদিকে, মার্ক উডের পরিবর্ত হিসাবে তাঁকে খেলাতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ব্যর্থ মনোরথ হতে হচ্ছে গৌতম গম্ভীরদের। তাসকিন আমেদকে (Taskin Ahmed) আইপিএল খেলার ছাড়পত্র দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তাসকিনকে বোঝানো হয়েছে যে, তিনি এখন বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ এবং সেই কারণেই তাঁকে এখন ছাড়া যাবে না।

আইপিএল (IPL) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে জোরাল ধাক্কা খেয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। চোটের জন্য ছিটকে গিয়েছেন মার্ক উড (Mark Wood)। দু-এক ম্যাচ নয়, পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন ইংরেজ তারকা। যাঁকে সাড়ে সাত কোটি টাকা খরচ করে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল।

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। তার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফে সে কথা লখনউ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে উডের বিকল্প কে হবেন, সেই নাম এখনও পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি কে এল রাহুলের (KL Rahul) দল।

শোনা যাচ্ছে, এলএসজি-র মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) গত রবিবার সন্ধ্যায় ঢাকায় ফোন করেন। তিনি তাসকিনকে আইপিএলের জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দেন। গম্ভীর শর্ত রাখেন যে, তাসকিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না। বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের হয়ে পুরো মরসুমের জন্য তাসকিনকে চান। সেই সঙ্গে গম্ভীর নাকি জানান যে, তাসকিনকে আইপিএলে খেলতে হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের আসন্ন দুই টেস্টের সিরিজ খেললে চলবে না।

তাসকিনকে বিসিবি আইপিএল খেলার ছাড়পত্র (NOC) দেয়নি বলেই জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget