এক্সপ্লোর

IPL 2023: ফের ধোনির অধীনে খেলার সুযোগ, সিএসকেতে যোগ দিয়ে কী প্রতিক্রিয়া দিলেন স্টোকস?

Ben Stokes: অতীতে পুণে সুপার জায়ান্টের হয়ে মহেন্দ্র সিংহ ধোনির অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে বেন স্টোকসের। আসন্ন মরসুমে ফের একবার ধোনির অধীনে খেলতে দেখা যাবে স্টোকসকে।

নয়াদিল্লি: গত মরসুমে আইপিএলে (IPL) খেলেননি বেন স্টোকস (Ben Stokes)। তবে এ মরসুমে নিলামে নাম লেখান স্টোকস। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার নিজের দিনে একা হাতেই ম্যাচের রঙ বদলে দিতে সক্ষম। তাই তাঁকে দলে নেওয়ার জন্য যে দর কষাকষি হবে, তেমন প্রত্যাশা ছিলই। হলও তাই। প্রবল দর কষাকষির পর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় স্টোকসে দলে নেয়।

স্টোকসের পোস্ট

অতীতে পুণে সুপার জায়ান্টের হয়ে মহেন্দ্র সিংহ ধোনির অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে বেন স্টোকসের। আসন্ন মরসুমে ফের একবার ধোনির অধীনে খেলতে দেখা যাবে স্টোকসকে। চেন্নাই সুপার কিংসের হয়ে বিরাট দামে সই করার পরেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেন স্টোকস। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার সেই পোস্টের ক্যাপশনে কিছুই লেখেননি। এমনকী তাঁর পোস্টে শুধু হলুদ রঙ বাদে আর কিছুই নেই। তবে ক্রিকেটভক্তদের স্টোকসের পোস্টের অর্থ বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সিএসকের জার্সির রঙ হলুদ। সেই জন্যই এই পোস্ট। চেন্নাই সুপার কিংসও স্টোকসের পোস্টটিকে লাইক করে তাতে কমেন্টও করে।

 

নিলামে বাংলার মুখ

আইপিএলের মিনি নিলামে বাংলার ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল মুকেশ কুমার (Mukesh Kumar)। সাড়ে ৫ কোটি টাকা দাম পেলেন নিলামে। বিরাট অঙ্কে বাংলার পেসারকে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। এর আগেও দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে ছিলেন মুকেশ। তবে নেট বোলার হিসাবে। আইপিএলে এখনও অভিষেক হয়নি ডানহাতি পেসারের। সম্প্রতি বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। ভারত এ দলের হয়ে দুরন্ত বোলিং করেছেন বাংলাদেশ এ দলের বিরুদ্ধে। তারপর থেকেই ইঙ্গিত ছিল যে, এবারের আইপিএলে ভাল দাম পেতে পারেন বাংলার পেসার। ক্রিকেটের টানে যিনি বিহার থেকে কলকাতায় এসেছিলেন।

নিলামে ন্যূনতম দর ছিল ২০ লক্ষ টাকা। মুকেশের জন্য দর কষাকষি শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। পরে দিল্লি ও পাঞ্জাব কিংসও নিলামে ঝাঁপায়। শেষ হাসি রিকি পন্টিং-ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসেরই।

আরও পড়ুন: আইপিএল নিলাম ইতিহাসে সর্বোচ্চ তিন দর স্যাম কারান (১৮.৫ কোটি), ক্যামেরুন গ্রিন (১৭.৫ কোটি) ও বেন স্টোকস (১৬.২৫ কোটি)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget