এক্সপ্লোর

IPL 2023 Orange Cap : রান-ব্যবধান কমালেন ওয়ার্নার, শীর্ষেই ফাফ, কী অবস্থা অরেঞ্জ ক্যাপের লড়াইয়ের ?

IPL Orange Cap : একমাত্র ব্যাটার হিসেবে ইতিমধ্যে ৪০০ রানের গণ্ডি টপকে গিয়ে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বেশ খানিকটা এগিয়ে ফাফ।

হায়দরাবাদ : সুযোগ ছিল বেশ খানিকটা এগিয়ে যাওয়ার। তবে তেমনটা করতে ব্যর্থ হলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে অবশ্য রান-ব্যবধান খানিকটা কমালেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ বলে ২ টি চার ও ১টি ছয়ের সুবাদে ২১ রানের ইনিস খেলেন ওয়ার্নার। যে ইনিংসের সুবাদে আপাতত ৭ ম্যাচের শেষে ৩০৬ রান তাঁর। এবারের আইপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ রানের গণ্ডি টপকে গেলেও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে তিন নম্বরেই থাকতে হচ্ছে ডেভিড ওয়ার্নারকে। তাঁর ঠিক আগে রয়েছেন ডেভন কনওয়ে (Devon Conway)। আপাতত ৭ টি খেলার শেষে কনওয়ে করে ফেলেছেন ৩১৪ রান। আর এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষেই রইলেন ফাফ ডু'প্লেসির (Faf Du Plessis)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি তাদের শেষ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচেও ফের একবার অর্ধশতরান হাঁকিয়েছেন। যে খেলায় ৩৯ বলে ৬২ রানের দুরন্ত ইনিংসের সুবাদে এই মুহূর্তে ৭ ম্যাচের শেষে ৪০৫ রান রয়েছে এই প্রোটিয়া ব্যাটারের ঝুলিতে। এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ স্কোর ৮৪ রান। এখনও পর্যন্ত পাঁচটি অর্ধশতরানের সুবাদে আইপিএল ২০২৩-র অরেঞ্জ ক্যাপ দখলের দৌড়ে এই মুহূর্তে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন ফাফ। একমাত্র ব্যাটার হিসেবে ৭ ম্যাচের মধ্যেই ৪০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। এদিকে, রাজস্থানের বিরুদ্ধে রানের খাতা খুলতে না পারলেও ৭ ম্যাচে ২৭৯ রানের সুবাদে অরেঞ্জ ক্যাপের তালিকায় চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। সঙ্গে কেকেআরের বিরুদ্ধে ২০ বলে ৩৫ রানের ইনিংসের সুবাদে ৭ ম্যাচে ২৭০ রান করে ফেলে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সিএসকে-র অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। 

এদিকে, অরেঞ্জ ক্যাপ দখলের তালিকায় কেএল রাহুল (২৬২ রান), বেঙ্কটেস আইয়ার (২৫৪ রান), গ্লেন ম্যাক্সওয়েল (২৫৩ রান), জস বাটলার (২৪৪ রান) ও কাইল মায়ার্স (২৪৩ রান) যথাক্রমে ছয় থেকে দশ নম্বরে রয়েছেন।                             

আরও পড়ুন- দুর্গম অন্নপূর্ণা জয় কীভাবে ? অভিজ্ঞতা শুনিয়ে পিয়ালি বসাক তৈরি হচ্ছেন মাকালু অভিযানে

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget