এক্সপ্লোর

IPL 2023 Points Table : হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বড় লাফ, ৩ নম্বরে সিএসকে, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট তালিকা

IPL 2023 : গুজরাত টাইটান্স, পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স এক ধাপ করে নিচে নেমে গেল।

ব্যাঙ্গালোর : চিন্নাস্বামীতে রানের পাহাড় টপকানোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি চেন্নাইয়ের। ৮ রানের ব্যবধানে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে জিতে একলাফে তিন ধাপ উপরে উঠল মহেন্দ্র সিংহ ধোনি ব্রিগেড। আইপিএলের লিগ তালিকায় ছয় নম্বরে থেকে খেলতে নেমেছিল সিএসকে (CSK)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়ে তারা পৌঁছে গিয়েছে লিগ তালিকার তিন নম্বরে। ৫ ম্যাচের শেষে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তৃতীয় জয়ের সুবাদে ৬ পয়েন্ট। আর রান রেটের বিচারে তারা গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) পিছনে ফেলে দিয়েছে। আরসিবি-র ম্যাচের আগে সিএসকে-র রান রেট ছিল + ০.২২৫। আর বিরাট-ফাফদের হারানোর পর আপাতত ধোনিদের দলের রান রেট + ০.২৬৫। অপরদিকে, ৫ ম্যাচের শেষে ৬ পয়েন্টে থাকলেও + ০.১৯২ রান রেটের জেরে লিগ তালিকার চার নম্বরে নেমে গিয়েছে গুজরাত শিবির।

এদিকে, - ০.৩১৬ থেকে কমে ০.৩১৮ হলেও লিগ তালিকার সাত নম্বরেই থাকল আরসিবি। তবে ৫ ম্যাচের শেষে ২ টি জয়ের জেরে তাদের পয়েন্ট ৪। সিএসকে লিগ তালিকায় একলাফে তিনধাপ উঠে এলে পয়েন্ট টেবিলের প্রথম দুটি স্থানে কোনও পরিবর্তন ঘটেনি। আইপিএলের ২৪ ম্যাচের শেষে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৫ ম্যাচের শেষে ৪টি জয়ের সুবাদে ৮ পয়েন্ট রাজস্থানের। সঞ্জু স্যামসনদের নেট রান রেটও খুব ভাল। +১.৩৫৪। পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলরা ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছেন। তাঁদের পয়েন্ট ৬। নেট রান রেটও বেশ ভাল। +০.৭৬১। পাশাপাশি সিএসকে তিন ধাপ ওপরে ওঠায় শুধু গুজরাতই নয়। পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সও এক ধাপ করে নেমে গেল। আপাতত পয়েন্ট তালিকায় যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে রয়েছে পাঞ্জাব ও কেকেআর।

এক ঝলকে আইপিএলের বর্তমান লিগ টেবিল - 

(রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ (২৪) পর্যন্ত)

স্থান দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট
 ১ রাজস্থান রয়্যালস ৫  ৪  ১ ৮ + ১.৩৫৪
 ২ লখনউ সুপারজায়ান্টস ৫ ৩ ২ ৬ + ০.৭৬১
 ৩ চেন্নাই সুপার কিংস ৫ ৩ ২ ৬ + ০.২৬৫
 ৪ গুজরাত টাইটান্স ৫ ৩ ২ ৬ + ০.১৯২
 ৫ পাঞ্জাব কিংস ৫ ৩ ৩ ৬  - ০.১০৯
 ৬ কলকাতা নাইট রাইডার্স ৪ ২ ২ ৪ + ০.৩২০
 ৭ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫ ২ ২ ৪ - ০.৩১৮
 ৮ মুম্বই ইন্ডিয়ান্স ৪ ২ ২ ৪ - ০.৩৮৯
 ৯ সানরাইজার্স হায়দরাবাদ ৪ ২ ২ ৪ - ০.৮২২
 ১০ দিল্লি ক্যাপিটালস ৫ ০ ৫ ০ - ১.৪৮৮

আরও পড়ুন- চেন্নাইয়ের বাজিমাত, হাড্ডাহাড্ডি রানযুদ্ধ পেরিয়ে ৮ রানে আরসিবিকে টেক্কা সিএসকের

সেরা শিরোনাম

KKR IPL 2027: নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
Delhi Capitals: প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর
প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget