এক্সপ্লোর

IPL Purple Cap : শীর্ষে শামি, ঘাড়ের ওপর রশিদ, পার্পল ক্যাপ দখলের দৌড়ে কে কোথায় ?

IPL 2023 : ১৩ ম্যাচের শেষে শামি-রশিদ দু'জনেই ২৩ উইকেট। ইকোনমির সুবাদে রশিদকে টপকে আপাতত শীর্ষে শামি।

মুম্বই : একেবারে সেয়ানে-সেয়ানে টক্কর। লম্বা লিগের মাঝে একে অপরকে টপকে গেছেন দু'জনেই। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দুই বোলার মহম্মদ শামি ও রশিদ খানের মধ্যে জমজমাট লড়াই এবারের আইপিএলের (IPL 2023) সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার। এই মুহূর্তে আইপিএলের পার্পল ক্যাপ (IPL Purple Cap) দখলের লড়াইয়ে শীর্ষে মহম্মদ শামি (Mohammed Shami)।

১৩ ম্যাচের শেষে ভারতীয় দলের পেসারের ঝুলিতে ২৩ উইকেট। রশিদ খানেরও (Rashid Khan) একেবারে তাই। তবে এক চুলের পার্থক্যটা স্রেফ ইকোনমি রেটের। শামির ইকোনমি ৭.৫৪। আর আফগান স্পিনারের ৭.৯৬। ১৩ ম্যাচের শেষে রশিদের ঝুলিতেও ২৩ উইকেটই। চলতি আইপিএলে একমাত্র বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন রশিদ। তবে ইকোনমির জেরে এই মুহূর্তে পার্পল ক্যাপের তালিকায় দু'নম্বরে রয়েছেন তিনি। তাই সামনের একটা ম্যাচেই বদলে যেতে পারে যাবতীয় সমীকরণ। 

পার্পল ক্যাপের লড়াই অবশ্য বেশ জমে উঠেছে। শামি-রশিদের মধ্যে সেরা হওয়ার দুরন্ত লড়াই চললেও পিছিয়ে নেই বাকিরাও। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থান রয়্য়ালসের এই লেগস্পিনার ১৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যা চলতি আইপিএলে তাঁর নিজের সেরা স্পেল। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ১২ ম্যাচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১৯ উইকেট। চাওলা সব ম্যাচেই একাদশে খেলেন না। কখনও কখনও তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্য়বহার করছে চলতি মরসুমে। তালিকার পাঁচ নম্বরে এই মুহূর্তে বরুণ চক্রবর্তী। ১৩ ম্যাচের শেষে ১৯ উইকেট কেকেআরের স্পিনারের। সমসংখ্যক ম্যাচের শেষে একই উইকেট রয়েছে তুষার দেশপাণ্ডের ঝুলিতেও। ইকোনমির ভিত্তিতে চেন্নাই সুপার কিংসের পেসার রয়েছেন ছয় নম্বরে। তুষারের ইকোনমি ৯.৭৯। আর বরুণের ৮.০৩।

আরও পড়ুন- হারানোর কিছু নেই, চাপমুক্ত হায়দরাবাদ কি ধাক্কা দেবে কোহলিদের প্লে অফ স্বপ্নকে?

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মোহিত শর্মা (১৭ উইকেট) রয়েছেন সাত নম্বরে। আট ও নয় নম্বরে যথাক্রমে রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ। দু'জনেরই ঝুলিতেই ১৬ টি উইকেট। আরসিবি পেসারের কাছে অবশ্য হায়দরাবাদা ম্যাচে সুযোগ রয়েছে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার। এই মুহূর্তে তালিকার দশ নম্বরে অর্শদীপ সিংহ। তাঁরও ঝুলিতে ১৬ উইকেট। তাঁদের পার্থক্য শুধু ইকোনমি রেটে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gujarat Titans (@gujarat_titans)

আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget