এক্সপ্লোর

IPL Purple Cap : শেষ ল্যাপে শেষ হাসি কার, শামির দখলেই পার্পল ক্যাপ, নাকি টেক্কা রশিদের ?

Mohammed Shami - Rashid Khan : ১৬ ম্যাচের শেষে শামির ঝুলিতে ২৮ উইকেট। আর রশিদের ঝুলিতে ২৭ উইকেট। তাই ফাইনালের মঞ্চে বদলে যেতে পারে যে কোনও সমীকরণ।

আমদাবাদ : শেষ ল্যাপে বাজিমাত করবেন কে ? আইপিএলের শুরু থেকেই কার্যত ধুন্ধুমার লড়াই চলছে দুই সতীর্থের। এবার দেখার মহম্মদ শামিই (Mohammed Shami) শেষ হাসি হাসেন নাকি তাঁকে টেক্কা দেন রশিদ খান (Rashid Khan)। শেষপর্বে আবার গুজরাত টাইটান্সের অপর বোলার মোহিত শর্মা এসে গিয়েছেন গতবারে চ্যাম্পিয়নদের দুই বোলারের কাছে। যদিও খানিকটা পিছনে তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লড়াই মূলত শামি ও রশিদের মধ্যেই। যা জারি ফাইনাল ম্যাচের আগেও। তাই এবারের প্রতিযোগিতা পার্পল ক্যাপ তথা বেগুনি টুপি কার দখলে যাবে, সেজন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।

এবারের আইপিএলে (IPL 2023) সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ বা কমলা টুপি দখলের লড়াই শুভমন গিল (Subhman Gill) বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন। তবে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার লড়াইটা রীতিমতো হাড্ডাহাড্ডি। এই মুহূর্তে পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন মহম্মদ শামি। ১৬ ম্যাচের শেষে শামির ঝুলিতে ২৮ উইকেট। আর রশিদের ঝুলিতে ২৭ উইকেট। তাই ফাইনালের মঞ্চে বদলে যেতে পারে যে কোনও সমীকরণ। মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ার দুইয়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে মোট ২৪ উইকেট নিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মোহিত শর্মা (Mohit Sharma)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রাক্তনী যদিও গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাতের জার্সিতে এবারে খেলেছেন এখনও পর্যন্ত ১৩ টি ম্যাচে। 

আইপিএলের শুরু থেকেই গুজরাত টাইটান্সকে লিগ তালিকার ওপরের দিকে ও পরে একেবারে মগডালে বসিয়ে রাখতে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন তাঁদের দুই বোলার মহম্মদ শামি ও রশিদ খান। একসঙ্গে বিপক্ষ শিবিরের চিন্তা বাড়ালেও সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় কার্যত ধুন্ধুমার লড়াই জারি থেকেছে দুই সতীর্থের মধ্যে। চলতি আইপিএলে একমাত্র হ্যাটট্রিক যেমন করেছেন রশিদ খান। তেমন আবার দুটি ম্যাচে ৪ টি করে উইকেট তুলে নিয়েছেন শামি। 

আরও পড়ুন- কমলা টুপি চাপিয়েই ঘুম, পাকাপাকিভাবে অরেঞ্জ ক্যাপের মালিক হওয়ার দোরগোড়া শুভমন

কোয়ালিফায়ার দুইতেই শামি-রশিদের উইকেট দখলের যে লড়াই বজায় ছিল। দু'জনই নিয়েছিলেন দুটি করে উইকেট। এবার দেখার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে কে কাকে টেক্কা দেন। তাদের দ্বিতীয় মরসুমে দ্বিতীয়বার খেতাব জিততে হলে অবশ্য শামি ও রশিদ দু'জনকেই ফাইনালে সিএসকে-র বিরুদ্ধে ভাল ছন্দ মেলে ধরতে হবে বলেই মনে করছেন ক্রিকেটমহল।

আরও পড়ুন: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget