এক্সপ্লোর

IPL 2023: রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত শেষ ওভার, বেড়ে গিয়েছিল হৃদস্পন্দন, কেকেআরকে জিতিয়ে অকপট বরুণ

Varun Chakravarty: সানরাইজার্সের বিরুদ্ধে চার ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে নাইটদের ম্যাচ জেতান বরুণ চক্রবর্তী।

হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। ১৭১ রান ডিফেন্ড করতে নেমে কেকেআর নিশ্চিত পরাজয়ের দিকে এগচ্ছিল। শেষ ওভারে সানরাইজার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান। টি-টোয়েন্টিতে এক ওভারে নয় রান তোলাটা খুব একটা কঠিন নয়। কিন্তু অবিশ্বাস্য বোলিং করে শেষ ওভারে মাত্র তিন রান খরচ কেকেআরকে জয় এনে দেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)।

হৃদস্পন্দন ২০০

ম্যাচ শেষে বোলিং করার সময় নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বরুণ স্পষ্ট জানিয়ে দেন বোলিং করার সময় তিনি নিজেও বিরাট চাপে ছিলেন। তাঁর হৃদস্পন্দনও অনেকটাই বেড়ে গিয়েছিল। 'আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তবে আমি পরিকল্পনামাফিকই বল করেছি। আমি চাইছিলাম ওরা যাতে মাঠের বড় দিকটা দিয়ে শট মারার চেষ্টা করে। (বৃষ্টির জন্য) বল হাতে থেকে পিছলেও যাচ্ছিল, সেই কারণে আমার কাছে এটা ছাড়া আর তেমন বিকল্প ছিল না। এটা মাথায় রেখে সেইমতোই বোলিং করার চেষ্টা করছিলাম।' বলেন নাইট তারকা

তিনি ম্যাচে নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করলেও, দারুণভাবে ফিরে শেষ তিন ওভারে মাত্র আট রান খরচ করেন। তাঁর সুবাদেই সানরাইজার্সের থেকে দুই পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয় কেকেআর। বরুণ চক্রবর্তী এদিন মাত্র একটি উইকেট নিলেও, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। শেষ ওভারে তিনি সেট আব্দুল সামাদকে ফেরান। সামাদ টিকে থাকলে কিন্তু ম্যাচের ফলাফল ভিন্ন হতেই পারত। বরুণের মতে পরিস্থিতি যাই হোক না কেন, নিজের পরিকল্পনাচ্যুত হলে চলবে না।

পরিকল্পনাতেই বাজিমাত

নাইটদের জয়ের নায়ক বলেন, 'আমার প্রথম ওভারেই আমি ১২ রান খরচ করেছিলাম। মারক্রাম দারুণ ব্যাট করছিলাম। ম্যাচের সময় যে কোনও সময় যা কিছুই হতে পারে, তাই লড়াইয়ে টিকে থাকাটা জরুরি। অনেক সময় আবেগপ্রবণ হয়ে গেলে পরিকল্পনা থেকে সরে আসি, কিন্তু ম্যাচে এমনটা করলে হবে না।' প্রসঙ্গত, গত মরসুমে বরুণের ফর্ম নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। তিনি কাঙ্খিত সাফল্য পাননি। তবে এ মরসুমে আবারও তাঁকে দুরন্ত ছন্দে দেখাচ্ছে।

ইতিমধ্যেই বরুণ ১০ ম্যাচে ১৪টি উইকেট নিয়ে ফেলেছেন। পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন তিনি। ঠিক কীভাবে ঘটল এই বদল? বরুণ বলছেন, 'গত বছর আমি ৮৫ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে বোলিং করছিলাম। একটু বেশিই জিনিসপত্র করার চেষ্টায় ছিলাম। তবে পরে বুঝতে পারি আমি বোলিংয়ের রেভুলুশন কমলে গতিও কমে যায়। তাই আমি সবার প্রথমে রেভুলুশনটা ঠিক করার চেষ্টা করি এবং তাতেই লাভও হয়।'

আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget