এক্সপ্লোর

IPL 2024: যতটা প্রচার, তত বড় প্লেয়ারই নন ম্য়াক্সওয়েল, বিস্ফোরক পার্থিব

Parthiv On Maxwell: আরসিবির জার্সিতে চলতি মরশুমে একেবারেই নিজের ফর্মের ধারেকাছে নেই ম্য়াক্সওয়েল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩ বলে ৪ রান করেছিলেন ম্য়াক্সওয়েল।

বেঙ্গালুরু: গ্লেন ম্য়াক্সওয়েলকে (Glenn Maxwell) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থিব পটেল। আরসিবির তারকা অলরাউন্ডারকে টুর্নামেন্টের অন্যতম 'ওভাররেটেড প্লেয়ার' বলে জানালেন প্রাক্তন উইকেট কিপার ব্যাটার। আরসিবির জার্সিতে চলতি মরশুমে একেবারেই নিজের ফর্মের ধারেকাছে নেই ম্য়াক্সওয়েল। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ৩ বলে চার রান করেছিলেন অজি অলরাউন্ডার। ১৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন ম্য়াক্সওয়েল। আর তিনি আউট হওয়ার পরই এমন মন্তব্য করেন পার্থিব। যদিও ম্য়াচটি ৪ উইকেটে জিতে যায় আরসিবি। 

গুজরাত বনাম আরসিবি ম্য়াচের পরই নিজের সোশ্য়াল মিডিয়ায় পার্থিব লেখেন, ''গ্লেন ম্য়াক্সওয়েল, আইপিএলের ইতিহাসে অন্যতম একজন ওভাররেটেড প্লেয়ার।'' উল্লেখ্য, চলতি আইপিএলে আট ম্য়াচে খেলতে নেমে ম্য়াক্সওয়েল এখনও পর্যন্ত মাত্র ১০৪ রান করেছেন। ৮.৩৩ ইকনমি রেটে ৫ উইকেট ঝুলিতে পুরেছেন। 

 

সেদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। একটা সময় ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট খুঁইয়ে বসেছিল গুজরাত। সেখান থেকে ডেভিড মিলার ও শাহরুখ খান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। মিলার ৩০ ও শাহরুখ ৩৭ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে রাহুল তেওয়াটিয়া ৩৫ ও রাশিদ খান ১৮ রান করেন। ১৪৭ রান বোর্ডে তুলতে পারে গুজরাত নির্ধারিত ২০ ওভারে। 

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন আরসিবি অধিনায়ক ফাফ ও বিরাট। ডু প্লেসি ৬৪ রানের ইনিংস খেলেন। বিরাট ৪২ রান করেন। দু জনে মিলে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলন। সেখানেই জয়ের ভিত গড়ে দেন তারা। উইল জ্যাকস, রজত পাতিদার, ম্য়াক্সওয়েল ও ক্যামেরন গ্রিন কেউই রান পাননি। দীনেশ কার্তিক ১২ বলে ২১ রান করে অপরাজিত থেকে যান। স্বপ্নিল সিংহ ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হন মহম্মদ সিরাজ। এই জয়ের ফলে প্লে অফের দৌড়েও টিকে রয়েছে আরসিবি। যদিও তাদের নিজেদের সব ম্য়াচ তো জিততেই হবে, বাকিদের দিকেও তাকিয়ে থাকতে হবে। 

আরও পড়ুন: পিছিয়ে পড়লেও জানতাম আমরাই জিতব, মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বলছেন ভেকে-ছাংতেরা

 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget