এক্সপ্লোর

IPL 2024: নিজেরই দলের ২ সতীর্থের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন হিটম্য়ান

Rohit Sharma: সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন রোহিত ও শ্রেয়স আইয়ার। ভারতীয় দল ও দলের সতীর্থদের নিয়ে নানারকম মজাদার তথ্য বেরিয়ে আসে দু জনের কথা বার্তায়।

মুম্বই: ব্যাট হাতে নিজের দিনে কোনও বোলারকেই রেয়াত করেন না। কিন্তু মাঠে হোক বা মাঠের বাইরে, বেজায় হাসিখুশি মেজাজের রোহিত শর্মার। বিভিন্ন সময় দলের সতীর্থদের সঙ্গে খুনসুঁটি করতে দেখা গিয়েছে তাঁকে। এবার দলেরই ২ সতীর্থের বিরুদ্ধে অভিযোগ তুললেন ভারত অধিনায়ক। তবে নিছকই মজার ছলে। এক শোয়ে উপস্থিত হয়ে রোহিত জানিয়েছেন যে রুম পার্টনার হিসেবে শিখর ধবন ও ঋষভ পন্থের সঙ্গে কখনওই থাকতে চাইবেন না তিনি। 

সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন রোহিতশ্রেয়স আইয়ারভারতীয় দল ও দলের সতীর্থদের নিয়ে নানারকম মজাদার তথ্য বেরিয়ে আসে দু জনের কথা বার্তায়। দেশ বিদেশে বিভিন্ন সময় সফর করতে হয় ভারতীয় দলকে। সেখানে ক্রিকেটারদের রুম ভাগ করে থাকতে হয় হোটেলে। যদিও এখন এমনটা খুব একটা হয় না। তবে যদি তেমনটা হত, সেক্ষেত্রে কী করতেন রোহিত? সেই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক বলেন, ''এখন আর রুম ভাগ করে থাকতে হয় না। এখন প্রত্যেক প্লেয়ার আলাদা আলাদা ঘর পান। কিন্তু যদি আমাকে তবুও কারও সঙ্গে রুম ভাগ করে থাকতে হয়, তবে আমি কোনওভাবেই চাইব না ধবন ও পন্থের সঙ্গে রুম ভাগ করে থাকতে। কারণ ওদের একটা দোষ হচ্ছে যে তিন চারদিন ধরে ঘর নোঙরা রাখে ভীষণভাবে।''

রোহিত হাসতে হাসতে আরও বলেন, ''দুপুর ১ টা পর্যন্ত ঘুমোয়। সারাক্ষণ ঘরের বাইরে ডু নট ডিস্টার্ব লেখা থাকে। হাউসকিপিংয়ের ব্যক্তিরা সকালে ঘর পরিষ্কার করতে এসে ফিরে যান মাঝে মাঝে। ফলে তিন চারদিন ধরে নোংরা পড়ে থাকে রুম।''

ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হারের প্রসঙ্গ টেনে রোহিত শোয়ে এসে বলেন,  ''ফাইনালে অস্ট্রেলিয়া দারুণ ক্রিকেট খেলেছিল। আমরা তিন উইকেট তুলে নিতে পেরেছিলাম ওদের। কিন্তু সেখান থেকেও রান তাড়া করে ম্য়াচ জিতে গিয়েছিলল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ হয়েছিল ভারতে। আর আমরা দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারিনি। আমি ভেবেছিলাম যে দেশবাসী আমাদের ওপর ভীষণ রেগে আছেন। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সবাই আমাদের খেলার প্রশংসা করেছে। তাঁরা কতটা উপভোগ করেছে ম্য়াচ, সে বিষয়ে কথা বলেছে।''

আরও পড়ুন: দুই হাতে ক্রাচ, ম্লান মুখ, কঠিন পথ অতিক্রম করে মহম্মদ শামির ফেরার লড়াই শুরু

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget