এক্সপ্লোর

Mohammed Shami: দুই হাতে ক্রাচ, ম্লান মুখ, কঠিন পথ অতিক্রম করে মহম্মদ শামির ফেরার লড়াই শুরু

Indian Cricket Team: বিশ্বকাপের পর থেকে মাঠে নামতে পারেননি মহম্মদ শামি। তাঁর গোড়ালিতে ফেব্রুয়ারিতে অস্ত্রোপ্রচার হয়।

নয়াদিল্লি: গত বছর বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরেই রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গোড়ালির চোটের জের আইপিএলে অংশগ্রহণ করতে পারেননি। তবে মাঠে ফেরার রাস্তা কঠিন হলেও, হাল ছাড়তে নারাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ফিটনেস নিয়ে আপডেট দিলেন।

বিশ্বকাপে অনবদ্য ফর্মে ছিলেন শামি। দল খেতাব হাতছাড়া করলেও, প্রথম ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেটের নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি। তবে তারপরে ভারত-ইংল্যান্ড সিরিজ়ে মাঠে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি তিনি। বাধ সাধে গোড়ালি। শেষমেশ বাধ্য হয়েই ফেব্রুয়ারিতে গোড়ালিতে অস্ত্রোপ্রচার করান শামি। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি দিয়ে শামি লেখেন, 'অবশেষে ফিরছি এবং আরও সাফল্যের জন্য ক্ষুধার্ত। সফরটা কঠিন হলেও, গন্তব্যের কথা মাথায় রেখে সেটা করাই যায়।'

 

 

ছবিতে ভারতীয় তারকাকে ক্রাচে ভর করে ম্লান মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ২২ গজে তাঁর ফিরতে এখনও খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তিনি ঠিক কবে মাঠে ফিরবেন সেই নিয়ে কোনও নিশ্চিত কিছু জানা না গেলেও, বিশের বিশ্বকাপের আগে যে শামি ফিট হতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। ভারতীয় বোর্ড সচিব জয় শাহের ইঙ্গিত অনুযায়ী পড়শি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন শামি। অর্থাৎ সেই সেপ্টেম্বর মাস। তবে নিশ্চিতভাবে কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না।

অর্থাৎ আইপিএলের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে শামির ফেরার সম্ভাবনা নেই। তবে আরেক বিশ্বকাপের কাছাকাছি চলে আসলেও, গত বিশ্বকাপের ক্ষত এখনও ভারতীয় অধিনায়ক রোহিতের মনে তাজা। তিনি সম্প্রতি এক শোতে গিয়ে বলেন, 'বিশ্বকাপ হয়েছিল ভারতে। আর আমরা দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারিনি। আমি ভেবেছিলাম যে দেশবাসী আমাদের ওপর ভীষণ রেগে আছেন। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সবাই আমাদের খেলার প্রশংসা করেছে। তাঁরা কতটা উপভোগ করেছে ম্য়াচ, সে বিষয়ে কথা বলেছে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: শতরান হাঁকিয়েও রাজস্থান রয়্যালসের ট্রোলের শিকার বিরাট কোহলি? 

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget