এক্সপ্লোর

RR vs LSG: আজ আইপিএলে রাজস্থান-লখনউ দ্বৈরথ, কাদের পাল্লা ভারী? ইতিহাস কী বলছে?

IPL 2024: দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। অন্যদিকে বাটলার যে কোনও সময় এই ফর্ম্য়াটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার। এছাড়া সঞ্জু স্যামসন ও মিডল অর্ডারে সিমরন হেটমায়ার রয়েছেন। 

জয়পুর: ঘরের মাঠে আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস (Rajastha Royals)। সুপার সানডের প্রথম ম্য়াচ ও চলতি টুর্নামেন্টের চতুর্থ ম্য়াচে আমনে সামনে সঞ্জু স্যামসন ও কে এল রাহুল। অবশ্যই ব্যাটিং লাইন আপের দিক থেকে দেখতে গেলে রাজস্থান শিবির কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। তার অন্যতম কারণ ওপেনিং জুটি জয়সওয়াল ও বাটলার জুটি। দেশের জার্সিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন জয়সওয়াল। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। অন্যদিকে বাটলার যে কোনও সময় এই ফর্ম্য়াটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার। এছাড়া সঞ্জু স্যামসন ও মিডল অর্ডারে সিমরন হেটমায়ার রয়েছেন। 

মিডল অর্ডারে ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, জেসন হোল্ডারের মত প্লেয়ার রয়েছেন। এঁরা প্রত্যেকেই খেলার রং বদলে দিতে পারেন। ধ্রুব ইংল্য়ান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন টেস্ট সিরিজে। রিয়ান ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে এসেছেন। হোল্ডার তো বিশ্বমানের অলরাউন্ডার। বোলিং ডিপার্টমেন্টে বোল্ট ও অশ্বিনের উপস্থিতি দলের ভারসাম্য বাড়িয়েছে। এছাড়াও চাহাল রয়েছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি চাহাল। অশ্বিনের সঙ্গে তাঁর জুটি কিন্তু যে কোনও ব্যাটিং লাইন আপের সামনে ত্রাস হয়ে উঠতে পারে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টস শিবিরে এবার সবচেয়ে বড় ধাক্কা ছিল গৌতম গম্ভীরের সরে দাঁড়ানো। দেশের প্রাক্তন ওপেনার মেন্টর হিসেবে গত দুই বছর যুক্ত ছিলেন দলের সঙ্গে। তবে এবার গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে ফিরে গিয়েছেন। তবে লখনউ শিবিরে রাহুল নিজে তো রয়েইছেন, এছাড়া বিদেশি ও দেশীয় কিছু প্লেয়ার রয়েছেন, যাঁরা নিজেদের দিনে সেরা। শামার জোসেফ এবার নজরে থাকবেন বিশেষ করে। গাব্বা টেস্টে এক ইনিংসে সাত উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। ওপেনিংয়ে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডি কক তো রয়েইছেন। ভারতীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে আয়ুশ বাদোনি ও রবি বিষ্ণোই রয়েছেন। বিষ্ণোই তো দেশের জার্সিতেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিজের জাত চিনিয়েছেন। 

শেষ তিন ম্য়াচের সাক্ষাত দুটো দলের মধ্যে দুবার রাজস্থান রয়্যালস জয় ছিনিয়ে নিয়েছে। তার মধ্যে ২০২২ সালে দুবারের সাক্ষাতে দুবারই জয় পেয়েছে স্যামসনের দল। গত মরশুমে রাহুল ব্রিগেড হারিয়েছিল রাজস্থানকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget