এক্সপ্লোর

IPL 2025: চোটের জন্য রঞ্জি ট্রফিতে খেলেননি, আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন বাংলার দুই ক্রিকেটার

Lucknow Super Giants: একানা স্টেডিয়ামে প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা দুই ক্রিকেটার।

লখনউ: তাঁরা বাংলা দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার। ভারতীয় দলেও খেলেছেন। তবে চোট আঘাতে জর্জরিত ছিলেন। চোটের জন্যি ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি। বাংলার জার্সিতে রঞ্জি ম্যাচে (Ranji Trophy) মাঠে দেখা যায়নি দুজনকেই। 

তবে আইপিএল (IPL 2025) দলের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন সেই আকাশ দীপ ও শাহবাজ আমেদ। একানা স্টেডিয়ামে প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা দুই ক্রিকেটার।

আকাশ দীপ পেসার। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফির ভারতীয় দলে ছিলেন। টেস্টে খেলেওছেন। তবে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পরই জানা যায় যে, আকাশের চোট রয়েছে। তিনি বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেললেনি। তিনি না থাকায় বাংলা দল অনেক দুর্বল হয়ে পড়েছিল বলে একাধিকবার জানিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও।

আরও পড়ুন: ইডেনে খেলবেন রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা? চলতি সপ্তাহেই হতে পারে মেগা ম্যাচ

শাহবাজ আমেদ অলরাউন্ডার। ব্যাট হাতে বিধ্বংসী। বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে পারেন। বাংলা দলে তাঁকে ক্রাইসিস ম্যান বলা হয়। দলের স্কোর ৭০/৫ কিংবা ১২০/৭ হয়ে যাওয়ার পরেও ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে অনবদ্য ক্রিকেট খেলে একাধিকবার বাংলাকে উদ্ধার করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের টুর্নামেন্টে খেলার পরই তাঁর অস্ত্রোপচার হয়। ফলে বাংলার হয়ে রঞ্জি ট্রফির পরের পর্বে আর দেখা যায়নি শাহবাজকে।

২১ মার্চ থেকে শুরু হবে পরের আইপিএল। হাতে আর মাস দেড়েক সময়। এই সময়টা কাজে লাগাতে তৎপর সব দলই। নিজেদের মতো করে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে অনেক দলই। লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রস্তুতি শিবির শুরু করেছে এলএসজি-ও। সেই শিবিরেই দেখা গেল আকাশ ও শাহবাজকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akash Deep (@akash.deep969)

যদিও সোশ্যাল মিডিয়ায় দুই ক্রিকেটারকে নিয়ে প্রশ্নও তুলছেন কেউ কেউ। কারও কারও মতে, আইপিএল এলেই এঁরা ফিট হয়ে যান। কিন্তু ঘরোয়া ক্রিকেটের ম্যাচে খেলতে আগ্রহ দেখান না। যদিও ভারতীয় বোর্ডের কর্তারা এখন এ নিয়ে অনেক কড়াকড়ি করেছে। ফিট থাকলে খেলা কার্যত বাধ্যতামূলক।

আরও পড়ুন: সচিনের ১৯ বছর পুরনো রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি, ইংরেজদের বিরুদ্ধেই কি বিরল কীর্তি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget