এক্সপ্লোর

Digvesh Singh Rathi: আইপিএলে এমন সেলিব্রেট করলেন যে রেলে চাকরি পাকা এই ক্রিকেটারের!

IPL 2025: পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে এমন সেলিব্রেট করলেন যে রেলে চাকরি হয়ে গেল লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারের!

লখনউ: পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে এমন সেলিব্রেট করলেন যে রেলে চাকরি হয়ে গেল লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারের!

হইচই পড়ে গিয়েছে আইপিএলে। শিরোনামে লখনউ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিংহ রাঠি (Digvesh Singh Rathi)। মঙ্গলবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস। সেই ম্যাচে পাঞ্জাব কিংস জেতে। তবে চর্চা চলছে দিগ্বেশকে নিয়ে। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুক সেলিব্রেশন করেন তিনি।

কী হয়েছিল? প্রিয়াংশকে আউট করে হাতের তালুতে প্রতিপক্ষ ব্যাটারের নাম লিখে রাখার মতো করে অঙ্গভঙ্গি করেন দিগ্বেশ। যেন নোটবুকে নাম লিখে রাখছেন। ব্যাপারটা ভাল চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। দিগ্বেশের মোটা জরিমানাও হয়েছে। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীও বেশ অসন্তুষ্ট। জানিয়েছেন, ম্যাচ হেরে যাওয়া দলের ক্রিকেটারের এরকম আচরণ দৃষ্টিকটূ।

তবে ভারতীয় রেল থেকে একটি মিম তৈরি করা হয়েছে। সেখানে দিগ্বেশ টিকিট পরীক্ষকের ভূমিকায়। আর প্রিয়াংশ যেন টিকিট না কেটে ট্রেনে ওঠা যাত্রী। ভারতীয় রেল লিখেছে, 'বিনা টিকিটে ভ্রমণ করবেন না। দায়িত্ববান টিকিট পরীক্ষক ধরলে কিন্তু জরিমানা দিতে হবে।' সেই মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

মঙ্গলবারে ম্যাচে পাঞ্জাব দাপট দেখায়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। লখনউ ১৭১ রান তোলে। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সহজেই পাঞ্জাব কিংস ম্যাচ জিতে নিল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন প্রভসিমরণ। তিনি ৬৯ রানে আউট হলে এদিন সকলকে খানিকটা চমকে দিয়েই গ্লেন ম্যাক্সওয়েলের বদলে ব্যাটে নামানো হয় নেহাল ওয়াধেরাকে। বাঁ-হাতি ব্য়াটার ম্যানেজমেন্টের তাঁর ওপর আস্থাকে সঠিক প্রমাণ করে ২৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও চারটি ছক্কায়। অপরপ্রান্তে শ্রেয়সও নিজের মেজাজে ব্যাটিং করে দলের জয় সুনিশ্চিত করেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি, নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ম্যাচ জেতে পাঞ্জাব। টানা ২ ম্যাচ জিতে নিলেন শ্রেয়সরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট পাঞ্জাবের ঝুলিতে।                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget