এক্সপ্লোর

IPL 2025: আইপিএল শুরু হওয়ার দিনক্ষণ নির্ধারিত হয়নি,তবে ভারত-পাক উত্তেজনা থামতে অনুশীলনে নেমে পড়লেন গিলরা

Gujarat Titans: গুজরাতের সিংহভাগ তারকারাই দেশেই রয়েছেন। কেবল জস বাটলার ও জেরাল্ড কোয়েৎজ়াই নিজেদের দেশে ফিরেছেন বলে খবর।

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সংঘর্ষআবহে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএলের (IPL 2025) মহারণ। তবে দুই পড়শি দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। এর পর পরই আইপিএল পুনরায় শুরু করার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে প্রথম দল হিসাবে আবার অনুশীলন শুরু করে দিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)।

চলতি মরশুমে ধারাবাহিকতার অপর নাম হয়ে উঠেছে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। ১১ ম্যাচের মধ্য আটটি জিতে লিগ তালিকায় শীর্ষে। প্লে-অফে পৌঁছনোরও দোরগোড়ায় তাঁরা। তবে ঢিলে দিতে নারাজ গুজরাত। সম্ভবত সেই কারণেই টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর প্রথম দল হিসাবে অনুশীলনে নেমে পড়লেন গুজরাত তারকারা। এক আধিকারিক টাইমস অফ ইন্ডিয়াকে জানান, 'হ্যাঁ, আমরা অনুশীলন শুরু করে দিয়েছি। সকলকেই বেশ ছন্দে দেখাচ্ছে এবং আমরা মাঠে নামতে প্রস্তুত।'

অবশ্য এখনও দিনক্ষণ না জানানো হলেও, খুব দ্রুতই শুরু হতে পারে টুর্নামেন্ট। সূত্রের খবর, আগামী ১৬ অথবা ১৭ মে থেকে ফের শুরু হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। সেক্ষেত্রে আগামী ৩০ মে বার ১ জুন ফাইনাল হতে পারে। যদিও এখনও পর্যন্ত টাটা আইপিএলের তরফে বা বিসিসিআইয়ের তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।  

ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'সংঘর্ষ বিরতির আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী ও কর্তারা আগামীকাল পরিস্থিতি পর্যালোচনা করবেন। আণরা টুর্নামেন্টের সূচি দেখে আইপিএল শেষ করার সঠিক ও সেরা পথ খুঁজে বার করব। কোথায় ম্যাচ হবে, তা নিয়েও আলোচনা হবে। যে মাঠে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই মাঠগুলির কথা অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। দ্রুতই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

এক্ষেত্রে সব ফ্র্যাঞ্চাইজিগুলোকেই নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী মঙ্গলবারের মধ্য়ে সব প্লেয়ারদের একজোট করার জন্য। কারণ বোর্ড চাইছে এই মাসের মধ্য়েই আইপিএল শেষ করতে। পরিবর্তিত সূচি ঘোষণা করে টুর্নামেন্ট আগামী ২৫ মে-র মধ্য়ে শেষ করতে চাইছে বিসিসিআই, এমনটাই সূত্র বলছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী পঞ্জাব কিংস বাদে বাকি ৯ ফ্র্যাঞ্চাইজিকেই নিজেদের ঘরের মাঠে একত্রিত করার নির্দেশ দিয়েছে। শুধু পঞ্জাব কিংসের ক্ষেত্রে হোমগ্রাউন্ড ধর্মশালায় আর খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। শ্রেয়সদের ঘরের মাঠ চণ্ডীগড় ও ধর্মশালা দুটোই পাক সীমান্ত লাগোয়া। তার জন্য তাঁদের ক্ষেত্রে অন্য মাঠে খেলানো হতে পারে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget