এক্সপ্লোর

KKR vs RCB: বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছে এই লড়াই, KKR-RCB-র মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী?

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের মঞ্চে মোট ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে।

কলকাতা: আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025)। শনিবার, ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru)। ইডেন গার্ডেন্সে দুই তারকাখচিত দলের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছে সকলে। তবে অতীত পরিসংখ্যান কী বলছে?

কেকেআর বনাম আরসিবির ম্যাচ মানেই টানটান উত্তেজনা, তারকার মেলা, উচ্ছ্বাস, হতাশার সমাহার। আইপিএলের 'এল প্রিমেরো' নামে খ্যাত এই লড়াই বিগত ১৭ বছর ধরে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। ভুলে গেলে চলবে না, ২০০৮ সালে আইপিএলের একেবারে সর্বপ্রথম ম্যাচে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। আর প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাকালামের ঝোড়ো শতরানের ইনিংস তো আজও সকলের স্মৃতিতে তাজা। অনেকের মতে সেই ইনিংসই এক স্মরণীয় সফরের শুরুটা করেছিল, যা যত দিন গড়িয়েছে, ততই খ্যাতির শিখরে উঠেছে। ২০১৭ সালে এই লড়াইয়ে আবার আরসিবিকে মাত্র ৪৯ রানে অল আউট করে দিয়েছিল কেকেআর। 

সব মিলিয়ে এখনও পর্যন্ত দুই দল আইপিএলে মোট ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই মুখোমুখি লড়াইয়ে কিন্তু কেকেআরই এগিয়ে রয়েছে। নাইটরা বিরাট কোহলিদের বিরুদ্ধে ২০টি ম্য়াচ জিতেছে। আর আরসিবি জিতেছে ১৪টি ম্য়াচ। তবে সাম্প্রতিক সময়ে কেকেআর এই ম্য়াচে দাপট দেখিয়েছে। ২০২২ সালের পর থেকে তো আরসিবি নাইটদের বিরুদ্ধে আর কোনও ম্যাচই জিততে পারেনি। শেষ চার ম্যাচই জিতেছে কেকেআর। নাইটরা শনিবাসরীয় ইডেনে কি পাঁচে পাঁচ করতে পারবে? এখন সেটাই দেখার বিষয়।

তবে এই ম্যাচ ঘিরে কিন্তু আয়োজক থেকে সমর্থক, সকলের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। কারণ আবহাওয়া। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। ২ শে মার্চ, শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে থাকলেও, তা পণ্ড হওয়ার শঙ্কাও কিন্তুও রয়েছে বটে। শেষমেশ আবহাওয়া সদয় হয় কি না, সেটাই দেখার।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget