এক্সপ্লোর

IPL 2025: দলের পরাজয়ের দিনেও ছক্কা হাঁকানোর বিশেষ নজির স্পর্শ করলেন ধোনি, সচিনকে পিছনে ফেলে গড়লেন রেকর্ডও

MS Dhoni: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭ বলে ১৬ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিংহ ধোনি।

নয়াদিল্লি: এ বারের আইপিএল মরশুমটা (IPL 2025) একেবারেই ভাল কাটেনি চেন্নাই সুপার কিংসের। বহু আগেই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল সিএসকে। আজ সম্মানরক্ষার লড়াইয়ে মাঠে নেমেছিল হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ লিগ তালিকার তলানিতে থাকা আরেক দল রাজস্থান রয়্যালস (CSK vs RR)। সেই ম্যাচেই হতাশাজনক হারের মুখে পড়ল সিএসকে। ১৭ বল বাকি থাকতে ছয় উইকেটে হারল তারা।

তবে দলের এই পরাজয়ের দিনে এক বিশেষ মাইলফলক স্পর্শ করলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে এক সর্বকালীন রেকর্ডও গড়ে ফেললেন মাহি। এদিন প্রথমে ব্যাটিং করে সিএসকে। মাহি ১৪তম ওভারে ব্যাট হাতে মাঠে নামেন। ব্যাটিংয়ে খুব বড় বা দ্রুত গতিতে রান করতে না পারলেও মাহি একটি ছক্কা হাঁকান। সেই ছক্কার সুবাদেই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন ধোনি।

ম্যাচের ১৬তম ওভারে রিয়ান পরাগের বিরুদ্ধে সামনের দিকে ছয় মারেন ধোনি। এটি তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের ৩৫০তম ছক্কা। ভারতীয়দের মধ্যে কেবল সূর্যকুমার যাদব (৩৬৮), বিরাট কোহলি (৪৩৪) ও রোহিত শর্মা (৫৪২) ধোনির থেকে অধিক ছক্কা হাঁকিয়েছেন। অপরদিকে, পেশাদার ক্রিকেটে ভারতীয় হিসাবে ধোনির ৯৫৮তম ম্যাচ। সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ধোনিই এখন ভারতীয় হিসাবে সর্বাধিক পেশাদার ম্যাচ খেলার রেকর্ড হোল্ডার। 

তবে ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (CSK vs RR) দাপট অব্যাহত। মরশুমে দ্বিতীয়বার হলুদ ব্রিগেডকে হারাল রয়্যালস। ১০ ম্যাচে এই নিয়ে মুখোমুখি সাক্ষাৎকারে রয়্যালসের এটি অষ্টম জয়। তরুণ বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও অভিজ্ঞ সঞ্জু স্যামসনের  পার্টনারশিপে ভর করে ছয় উইকেটে জয় পেল রয়্যালস। ১৮৮ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই জয় পেল রাজস্থান। 

এর আগে প্রথম ইনিংসে  শিবম দুবে ও ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) লড়াকু ইনিংস এবং শুরতে তরুণ আয়ুষ মাত্রের ঝোড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (CSK vs RR) লড়াইয়ের রসদ পেল সিএসকে। ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলল হলুদ ব্রিগেড। রাজস্থান রয়্যালসের আকাশ মাধওয়াল (Akash Madhwal) এবং যুদ্ধবীর সিংহ (Yudhvir Singh) তিনটি করে উইকেট নেন। দুবে ৩৯, ব্রেভিস ৪২ ও শুরুতে আয়ুষ মাত্রে ৪৩ রানের ইনিংস খেলেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget